চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে আবারও টেলরের জোড়া সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা বাংলাদেশের বিপক্ষে। একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির প্রথম কীর্তিটাও বাংলাদেশের বিপক্ষে। সেই বাংলাদেশের বিপক্ষেই দ্বিতীয়বারের মতো এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন ব্রেন্ডন টেলর।

বৃহস্পতিবার মিরপুর টেস্টের শেষ দিনে সেঞ্চুরি তুলে নেন জিম্বাবুইয়ান মিডলঅর্ডার ব্যাটসম্যান। দলের ২১৮ রানে হারের সময় অপরাজিত থাকেন ১০৬ রানে। প্রথম ইনিংসে টেলর খেলেছেন ১১০ রানের অসাধারণ এক ইনিংস।

মিরপুর টেস্টে গত মঙ্গলবার প্রথম ইনিংসের সেঞ্চুরিটি টেলরের পাঁচ বছর পর টেস্ট শতক। একদিনের ব্যবধানে দ্বিতীয়বার ছুঁলের সেই কীর্তি। সাদা পোশাকে টেলরের এটি ষষ্ঠ সেঞ্চুরি। তার ছয় টেস্ট সেঞ্চুরির পাঁচটিই বাংলাদেশের বিপক্ষে।

২০১১ সালে হারারেতে বাংলাদেশের বিপক্ষে টেলর খেলেছিলেন ১০৫ রানের অপরাজিত ইনিংস। টেস্টে সেটি ছিল তার প্রথম সেঞ্চুরি।

পরে ২০১৩ সালের এপ্রিলে হারারেতে হাঁকান জোড়া সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১৭১ আর দ্বিতীয় ইনিংসে ১০২ রানে অপরাজিত থাকেন এ ডানহাতি ব্যাটসম্যান।

ছয় সেঞ্চুরির অপরটি নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১১ সালে, বুলাওয়েতে খেলেছিলেন ১১৭ রানের ইনিংস।

Reneta

টেলরের আগে প্রথম জিম্বাবুইয়ান হিসেবে এই কীর্তি গড়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান সাউথ আফ্রিকার বিপক্ষে ২০০১ সালে হারারে টেস্টে প্রথম ইনিংসে খেলেছিলেন ১৪২ রানের ঝলমলে ইনিংস। দ্বিতীয় ইনিংসে সতীর্থদের সঙ্গ না পেয়ে থেকে যান ১৯৯ রানে অপরাজিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রেন্ডন টেলরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT