চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বাজারে গ্লোবাল স্পোর্টস ব্র্যান্ড ‘পুমা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০১৯
অর্থনীতি
A A

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল স্পোর্টস ব্র্যান্ড পুমা। বনানীতে ২ হাজার ২শত বর্গফুট আয়তনের প্রথম ওই ফ্ল্যাগশিপ স্টোরে পাওয়া যাবে এ ব্র্যান্ডের লেটেস্ট সব পারফরমেন্স ও স্পোর্টস স্টাইল পণ্য।

বাংলাদেশে পুমার স্টোর চালু করে পুমা ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক অভিষেক গাঙ্গুলি বলেন, বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতি এখন বেশ দ্রুত অগ্রসরমান এবং এ দেশের বাজার আমাদের কার্যক্রম শুরুর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজধানীর প্রাণকেন্দ্রে আমাদের উপস্থিতি নিশ্চিত করতে পেরে আমরা বেশ আনন্দিত।

পুমার বাংলাদেশ ডিস্ট্রিবিউটর ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার বলেন, বাংলাদেশের মানুষের জন্য এমন গুরুত্বপূর্ণ একটি স্থানে পুমার প্রথম ব্র্যান্ড স্টোর চালু করতে পেরে আমরা সত্যিই গর্বিত। আমরা এই অঞ্চলে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই, আর বনানীতে আমাদের নিজস্ব এই স্টোরটি এরজন্য একটি অন্যতম ভালো পদক্ষেপ বলে মনে করছি।

স্টোরটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিম, সাব্বির রহমান, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, আবু হায়দার রনি ও মোসাদ্দেক হোসেন সৈকত। এ ছাড়াও উপস্থিত ছিলেন পুমা ইন্ডিয়া এবং ডিবিএল গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ যাদের মধ্যে আছেন পুমা ইন্ডিয়ার মাল্টি ব্র্যান্ড চ্যানেলের বিজনেস হেড পুলক চৌধুরী, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম. এ. রহিম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এ. কাদের।

স্টোরটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম স্টোরগুলোর একটি বলে উল্লেখ করা হয় অনুষ্ঠানে। স্টোরটিতে পুমার সেরা সব পণ্য এবং পণ্যের অভিজ্ঞতা গ্রহণের সুযোগ থাকবে বলে জানান উদ্যোক্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুমা
শেয়ারTweetPin

সর্বশেষ

কবরীকে হারানোর ৫ বছর

এপ্রিল ১৭, ২০২৬

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT