চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখতে কানাডা প্রতিশ্রুতিবদ্ধ’

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
৯:২৯ পূর্বাহ্ন ১৮, মার্চ ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে সেদেশের সব নাগরিককে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বুধবার মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

বুধবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে শিশুদের কণ্ঠে জাতীয় সংগীতের পরিবেশনার মধ্য দিয়ে ১০ দিনের আয়োজনের সূচনা হয়।

সে সময় জাস্টিন ট্রুডো বলেন, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।

বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধুর শাসনামলেই বাংলাদেশ ও কানাডার মধ্যে কূটনৈতিক ও সহযোগিতার সম্পর্ক গড়ে উঠেছিল। শেখ মুজিবুর রহমানের স্বাধীন বাংলাদেশের স্বপ্নের কারণেই আজকের অনুষ্ঠান সম্ভব হচ্ছে।

তিনি আরো বলেন, ১৯৭৩ সালে বাবা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমার বাংলাদেশ সফরে আসার সুযোগ হয়েছিল। আমার বাবা ও শেখ মুজিবুর রহমান তখনই একটি শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলেন। ৫০ বছরে এই দেশ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অগ্রসর হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক ব্যাপ্ত হয়েছে, দারিদ্র্যের হার কমেছে, শিক্ষার হার বেড়েছে, স্বাস্থ্যসেবার উন্নয়ন হয়েছে, মানুষের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

Reneta

কানাডার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণে সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের অভিজ্ঞতা পেয়েছে। এসব অগ্রগতিতে কানাডা সব সময় বাংলাদেশের সহযোগী ছিল। আমরা বাংলাদেশের অগ্রগতিতে অবদান রেখেছি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়, যুব কর্মসংস্থান, সব গুরুত্বপূর্ণ সব উন্নয়নে সহযোগিতা করেছি। আমাদের এই সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডার প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT