চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের পথেই হাঁটছে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও দ্রুত রান তোলার চেষ্টায় আছে নিউজিল্যান্ড। সিলেটে বাংলাদেশের প্রথম ইনিংসে তোলা ৩১০ রানের জবাবে কিউরা ৩ উইকেট হারিয়ে একশ পেরিয়েছে। সবশেষ হেনরি নিকোলসকে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসারের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে ক্যাচ দেন অতিথি ব্যাটার।

আউট হওয়ার আগে নিকোলস করে যান ১৯ রান। মারেন একটি করে চার-ছয়। ফিফটির পথে রয়েছেন কেন উইলিয়ামসন।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২৪ ওভার শেষে নিউজিল্যান্ডের ছিল ২ উইকেটে ৭৮ রান। দলীয় শতকের আগে ৯৮ রানে হারায় তৃতীয় উইকেট। এ প্রতিবেদন লেখার সময় সফরকারীদের সংগ্রহ ১২৪ রান।

চায়ের শহরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড ইনিংসের ১৩তম ওভারে দলীয় ৩৬ রানে টম ল্যাথামকে ফেরান তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারকে সুইপ খেলতে গিয়ে নাঈম হাসানের হাতে ক্যাচ দেন তিনি। ল্যাথামের ব্যাটে আসে ৪৪ বলে ৩ চারে ২১ রান।

উইকেটে থিতু হতে পারেননি আরেক ওপেনার ডেভন কওনয়ে। ১৫তম ওভারে মেহেদী হাসান মিরাজের অফস্টাম্পের বাইরের বলটি রক্ষণাত্মকভাবে খেলেছিলেন বাঁহাতি ওপেনার। বল ব্যাটের কানায় লেগে প্যাডে আঘাত হেনে সিলি পয়েন্টে যায়। ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে দারুণ ক্যাচ নেন অভিষিক্ত শাহাদাত হোসেন। ফেরার আগে ৪০ বলে ১২ রান করে যান কনওয়ে।

মঙ্গলবার টেস্টের প্রথমদিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা ৯ উইকেটে ৩১০ রান তুলেছিল। দ্বিতীয় দিনে এক বলের বেশি নাজমুল হোসেন শান্তর দলের ইনিংস স্থায়ী হয়নি।

Reneta

টাইগারদের হয়ে ১৬৬ বলে ১১ চারে ৮৬ রানে থামেন জয়। দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশকে অনেকটা পথ টানেন ২৩ বর্ষী ওপেনার। ৭৮ বলে ৪টি চারে ৩৭ রান করে ফেরেন মুমিনুল। আক্রমণাত্মক ব্যাটিং করা শান্ত ৩৫ বলে দুই চার ও ৩ ছক্কায় ৩৭ রান করেন।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বাধিক ৪ উইকেট শিকার করেন গ্লেন ফিলিপস। দুটি করে উইকেট নেন কাইল জেমিসন ও আজাজ প্যাটেল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-নিউজিল্যান্ডলিড স্পোর্টসল্যাথামশান্তসিলেট টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT