চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের পতাকাবাহী জাহাজ আইনের খসড়া অনুমোদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
মন্ত্রিসভা

রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর বিদেশি শিপমেন্ট বাড়াতে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সংরক্ষণ) আইন-২০১৯-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে নীতিগতভাবে এই অনুমোদন দেয়া হয়।

তিনি বলেন, প্রস্তাবিত এই আইনে দেশে আমদানি-রপ্তানির অন্তত ৫০ শতাংশ বিএসসির জাহাজে বহন করা বাধ্যতামূলক বিধানের প্রস্তাব করা হয়।

Banglabid

নতুন আইনটি ‘বাংলাদেশ ফ্ল্যাগ ভেসেলস (প্রোটেকশন) অর্ডিন্যান্স, ১৯৮২’- এর স্থলে প্রতিস্থাপিত হবে। এর আওতায় সমুদ্রগামী জাহাজগুলো আমদানি-রপ্তানির ক্ষেত্রে ৪০ পণ্য পরিবহন করত।

এছাড়াও, ইতোপূর্বে সুপ্রিম কোর্ট সামরিক শাসনামলের সকল অধ্যাদেশকে অবৈধ ঘোষণা করায় নতুন এই আইনটি প্রয়োজন ছিল।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই বিধানটি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কার্যক্রমকে জোরদার করবে।

Reneta

বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯
মন্ত্রিসভা একই সাথে সোমবার ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯’-এর খসড়া অনুমোদন করেছে, যা গত ১৫ জানুয়ারি থেকে একটি অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হয়েছে।

এর আগে, গত ৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মন্ত্রিসভা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) ট্রেড ইউনিয়ন করার অধিকার দিয়ে খসড়ার মূলনীতি অনুমোদন করে।

শফিউল আলম বলেন, নতুন সংসদে পাস করানোর জন্য কোন রকম পরিবর্তন ছাড়াই মূল খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে।

এই আইনের আওতায় ইপিজেড শ্রমিকদের কাজ বন্ধ রাখার ও ফ্যাক্টরি লক-আউটের অধিকার দেয়া হয়েছে। পাশাপাশি, আইনটিকে অধিকতর শ্রমিকবান্ধব করার লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কিছু সুপারিশ এবং কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু পর্যবেক্ষণ এতে অন্তর্ভূক্ত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মন্ত্রিসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT