চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় ‘খুব খুশি’ ক্যারল

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৪:৫৪ অপরাহ্ণ ১৭, মে ২০১৭
স্পোর্টস
A A
বুধবার দুপুরে বিসিবি কার্যালয়ে আসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার  নিরাপত্তা পরামর্শক শিন ক্যারল। ছবি: চ্যানেল আই অনলাইন

বুধবার দুপুরে বিসিবি কার্যালয়ে আসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরামর্শক শিন ক্যারল। ছবি: চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের দেওয়া নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা পরামর্শক শিন ক্যারল। ঢাকা সফরের শেষ দিনে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক সেরে দুপুরে মিরপুরের বিসিবি কার্যালয়ে আসেন তিনি। শের-ই-বাংলা স্টেডিয়াম পরিদর্শন ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমকে সন্তুষ্টির কথা জানান ক্যারল। আজ রাতেই তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করবেন।

ক্যারল বলেন, ‘আমি নিরাপত্তা পরিকল্পনা নিয়ে খুবই খুশি। কিন্তু এখনই এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না। বললে সাধারণ মানুষ জেনে যাবে। আমি অবশ্যই ক্রিকেট অস্ট্রেলিয়াকে বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া নিরাপত্তা পরিকল্পনা দেখে আমি সন্তুষ্ট। গত দুই দিন আমি সফল সময় কাটিয়েছি। আমার এই সফরে বিসিবি যে সহযোগিতা করেছে তাতে তাদের ধন্যবাদ।’

গত বছরের অক্টোবরে ইংল্যান্ড দলকে দেয়া সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থাতেই আস্থা রাখছেন শিন ক্যারল। এর বাড়তি কিছু চাওয়া নেই ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এই নিরাপত্তা পরামর্শকের। বাংলাদেশের সবশেষ নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দুদিনের সফরে ঢাকায় এসে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন ক্যারল। গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার হাই কমিশন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

আসছে আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসার কথা অস্ট্রেলিয়া দলের। সিরিজের ভাগ্য লিখতে এসে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ইতিবাচক মনোভাবই দেখালেন ক্যারল, ‘দেখুন, আমি কিন্তু বলেছি যে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আমি খুশি। আমি আপনাদের এখনই কিছু বলতে পারি না। সিরিজ নিয়ে আমার যা সুপারিশ তা ক্রিকেট অস্ট্রেলিয়াকেই করবো।’

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, প্রথম টেস্ট মিরপুরে আয়োজনের পরিকল্পনা আমরা রাখছি। দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামে। ইংল্যান্ড ক্রিকেট দলকে যে নিরাপত্তা দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়াকেও সে অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন, এর বাইরেও যদি বাড়তি কিছু দিতে হয়, সেটিও তারা দিবেন।’

সব ঠিক থাকলে সফরের সূচিও নির্ধারণ হয়ে যাবে দ্রুতই। বিসিবি জানিয়েছে, কোরবানি ঈদের আগে প্রথম টেস্ট ও দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ঈদের পরে। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে বিসিবির প্রস্তাবিত সূচিও এটি। কোরবানির ঈদ উদযাপিত হবে ১-৩ সেপ্টেম্বরের মধ্যে।

Reneta

এর আগে ২০১৫ সালের অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। কিন্তু দেশটির সরকারের নির্দেশে সেই সফর স্থগিত হয়ে যায়।

তারই জেরে ২০১৬ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া। গেল বছরের অক্টোবরে ইংল্যান্ড সিরিজ সফলভাবে সম্পন্ন করার পর বাংলাদেশ সফরের ব্যাপারে ইতিবাচক হয় সিএ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যারল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্স চাইবে গতবারের ফলাফল, মরক্কো চাইবে প্রতিশোধ: আশরাফ উদ্দিন চুন্নু

জুলাই ৯, ২০২৬

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ

জুলাই ৯, ২০২৬
সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

জুলাই ৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর আয়োজনকারী ইসরায়েলি হামলায় নিহত

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT