চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের নতুন কোচ স্টিভ রোডস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ন ০৭, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের নতুন কোচ হিসেবে ইংল্যান্ডের স্টিভ রোডসকে নিয়োগ দিচ্ছে বিসিবি। মাশরাফী-সাকিবদের হেড কোচের পদে বৃহস্পতিবার রোডসের নাম ঘোষণা করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি সংবাদমাধ্যমকে জানান, আগামী দুই বছরের জন্য বাংলাদেশের হেড কোচের দায়িত্ব দেয়া হচ্ছে স্টিভ রোডসকে। ২০২০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের সঙ্গে কাজ করবেন তিনি।

ঈদের পর থেকে বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করবেন রোডস। আনুষ্ঠানিক ঘোষণার আগে বিসিবি সভাপতি তার বেক্সিমকো অফিসে প্রায় তিন ঘণ্টা রোডসের সঙ্গে বৈঠক করেন। সেখানে নিজের পরিকল্পনা তুলে ধরেন এ ইংলিশ কোচ। যা ভালো লাগায় দুবছরের জন্য দায়িত্ব পেলেন। আর প্রায় ৮ মাস পর কোচ পেল জাতীয় দল।

২০১৯ বিশ্বকাপ ইংল্যান্ডের মাটিতে। যে কারণে টাইগারদের হেড কোচ নির্বাচন করার ক্ষেত্রে রোডসের নাম প্রথমসারিতে থাকার কথা আগেই জানিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। কারণ, ৫৩ বছর বয়সী এ ইংলিশ কোচের দীর্ঘদিন কাউন্টি দল উস্টারশায়ারের হয়ে কাজ করা অভিজ্ঞতা রয়েছে।

২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত রোডস উষ্টারশায়ারের কোচ ও টিম ডিরেক্টর ছিলেন। ১১ বছর কাজ করার পর গত বছর চাকুরিচ্যুত হন। ২০১০ সালে সাকিব আল হাসান উস্টারশায়ারের হয়ে খেলার সময় রোডস ছিলেন দলটির ডিরেক্টর অব ক্রিকেট। তবে কোনো জাতীয় দলের দায়িত্ব নেয়ার ক্ষেত্রে এটাই রোডসের প্রথম। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলকে কোচিং করানোরও অভিজ্ঞতা আছে তার।

ইয়র্কশায়ারে জন্ম নেয়া রোডস ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১১টি টেস্ট ও ৯টি ওয়ানডে। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪৪০টি। লিস্ট ‘এ’ ম্যাচ ৪৭৭টি। খেলোয়াড়ি জীবনে ছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

অতীতের ভুল নীতি ও দুর্নীতিতে স্বাস্থ্য ব্যবস্থা ‘মেরামতের অযোগ্য’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২৬ এর আবেদন গ্রহণ শুরু ২০ এপ্রিল

এপ্রিল ১৯, ২০২৬

পাকিস্তানে কোনো প্রতিনিধি না পাঠানোর বার্তা ইরানের

এপ্রিল ১৯, ২০২৬
মন্ত্রিপরিষদ সচিবের নাম ভাঙিয়ে দূতাবাসে তথ্য চাওয়ার অভিযোগ

মন্ত্রিপরিষদ সচিবের নাম ভাঙিয়ে দূতাবাসে তথ্য চাওয়ার অভিযোগ

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT