চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের গণমাধ্যম সক্রিয়ভাবে কাজ করছে: টিআইবি

শাকের আদনানশাকের আদনান
২:৪৩ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

সাংবাদিকতায় অতিমাত্রায় রাজনীতিকরণ হচ্ছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। তবে টিআইবি বলছে, বাংলাদেশের গণমাধ্যম জনগণের প্রত্যাশা অনুযায়ী সক্রিয়ভাবে কাজ করছে। আর গণমাধ্যমের কাজে সরকারের হাত দেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর গহওর রিজভী।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে টিআইবি গণমাধ্যম ও সুশাসন নিয়ে এ আলোচনার আয়োজন করে। গণমাধ্যম ব্যক্তিত্বরা বলেন, নানা সীমাবদ্ধতায় অনুসন্ধানী সাংবাদিকতা কম হচ্ছে, বিপরীতে বেশি হচ্ছে প্রটোকল সাংবাদিকতা কিংবা স্টেনোগ্রাফি বা করণিক সাংবাদিকতা।

এটিএন বাংলার প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল বলেন, বাংলাদেশের সাংবাদিকতায় অতিমাত্রায় রাজনৈতিক মেরুকরণ হচ্ছে। পেশাগত অভিজ্ঞতা ছাড়া সম্পাদক না করার ব্যাপারটি এতদিনেও অর্জন করা সম্ভব হয়নি। এতোগুলো টেলিভিশন লাইসেন্স পেয়েছে। অথচ লাইসেন্সগুলো কোনো দৃঢ় আইনের ভিত্তিতে দেওয়া হয়নি।

টিআইবি বলছে, দেশে সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেফারুজ্জামান বলেন, ‘আমাদের সবারই গণমাধ্যমের প্রতি প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে আমাদের নিজেদেরকেও সুশাসিত হতে হবে।’

টিআইবি’র ট্রাস্টি বোর্ডের সদস্য ড. আকবর আলি খান মনে করেন, গণমাধম্যের অর্জন গর্ব করার মতো। কারণ সুশাসনের দিক থেকে পৃথিবীর নিকৃষ্টতম ২৫/৩০ শতাংশ দেশের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত। সে ধরণের সুশাসনের অনুপস্থিতির মধ্যেও বাংলাদেশের গণমাধ্যম যা অর্জন করেছে তা উল্লেখযোগ্য।

বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সরকারকে সহায়তা করে বলে মনে করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। তিনি বলেন, ‘কোনো খবরকে দমন করে দেওয়ার ক্ষমতা কোনো সরকারের নেই। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আমাদের এতো চিন্তা করার কারণ নেই। আমরা যদি চেষ্টা করি তবে সবসময় আমরা খবর পাঠক বা দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি।’

Reneta

অনুষ্ঠানে অনুসন্ধানী সাংবাদিকতার তিন ক্যাটাগরিতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৬ সাংবাদিককে পুরস্কার দেয় টিআইবি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টিআইবি
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT