চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের কৃষকরা অনেক বুদ্ধিমান: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৭
অর্থনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কৃষকদের ব্যাপক বুদ্ধিমান মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এ দেশের কৃষকদের কৃষি বিষয়ে কোনো কিছু একবার বলে দিলে তারা তা সহজেই বুঝে যায়।

বৃহস্পতিবার রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত দুই দিনব্যাপী ‘অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো-২০১৭’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

যুক্তরাজ্য, এসডিজি ও ডানিডার অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় শীর্ষস্থানীয় কৃষিভিত্তিক উন্নয়ন ও গবেষণা পরিচালনাকারী প্রকল্প সুইসকন্ট্যাক্ট ক্যাটালিস্ট এবং কেআইবি এ মেলার আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশের কৃষকরা ব্যাপক বুদ্ধিমান। আমার এলাকার সাধারণ কৃষকরা কৃষি বিষয়ে আমাকে অনেক ভালো পরামর্শ দিতে পারে। কারণ কৃষি তারা ভালো বুঝে। কৃষিতে তাদের অবদান অনেক বেশি।

কৃষির উন্নয়ন নিয়ে তিনি বলেন, এক সময় আমরা শুনতাম কৃষি খাতে প্রায় ৪০ শতাংশ বেকার। কিন্তু এখন তা নেই। কারণ অর্থনীতির চরিত্র পাল্টে গেছে। কৃষি খাতে অনেক উন্নয়ন হয়েছে। কৃষি বিষয়ে পড়াশুনা করা শিক্ষার্থীদের জন্য এখন চাকরির মেলা হচ্ছে।

অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো বিষয়ে মুহিত বলেন, বাংলাদেশে প্রথম চাকরি মেলা হয়েছিল বুয়েটে। ১৯৬১ সালে কৃষি বিদ্যালয় হওয়ার পর গত ৪৫ বছরে কৃষি খাতে বিপ্লব হয়েছে। এখন এ খাতে চাকরি মেলা করাটা অনেক বড় অর্জন।

Reneta

বন্যার কারণে এবার ফসল বিশেষ করে ধান উৎপাদন ব্যাহত হয়েছে। তবে গম উৎপাদন ভালো হয়েছে। এছাড়া এবার ভুট্টা উৎপাদন আগের চেয়ে অনেক বেশি হয়েছে। প্রায় ২৮ লাখ টন উৎপাদন হয়েছে। চাহিদা মিটিয়ে রপ্তানিও করা যাবে। কারণ আন্তর্জাতিক বাজারে ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে।

মেলার আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, এখানে যারা চাকরির জন্য এসেছে তারা যেন অন্তত কোনো রকম জীবন ধারণের জন্য একটা চাকরি পায় সে ব্যবস্থা করার আহ্বান থাকলো। এরপর মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রীআবুল মাল আবদুল মুহিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT