চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের উপরে মিথেন গ্যাসের রহস্যময় ধোঁয়া!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২১
- সেমি লিড, পরিবেশ, বাংলাদেশ
A A

বাংলাদেশের উপরে মিথেন গ্যাসের একধরণের রহস্যময় ধোঁয়া দেখা গেছে। মিথেন একটি গ্রিনহাউস গ্যাস যা বায়ুমন্ডলে তার প্রথম দুই দশকে কার্বন-ডাই অক্সাইডের তুলনায় প্রায় ৮০ গুণ বেশি শক্তিশালী।

জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। আর এখান থেকেই মিথেন গ্যাস প্রবল পরিমাণে নির্গত হয় বলে জানা গেছে।

প্যারিস নির্ভর প্রতিষ্ঠান কেরস এসএএস ১২টি সবচেয়ে বেশি মিথেন নির্গমনের হার শনাক্ত করেছে। আর সেসব নির্গমন হয়েছে বাংলাদেশ। কিন্তু কোথা থেকে মিথেন গ্যাস নি:সরণ হচ্ছে সেই ছিদ্রগুলি শনাক্ত করতে বিশেষ স্যাটেলাইট দিয়ে পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

এসব ধোঁয়ার বিষয়ে কথা বলা জিএইচজিএসএটি ইনকের প্রেসিডেন্ট স্টিফেন জারমেইন বলেন, এটাই এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী টেকসই নির্গমন, কিন্তু সেটা কোথা থেকে হচ্ছে তা নির্ধারণ করা যায়নি।

ইউরোপীয়ান স্পেস এজেন্সির তথ্য বিশ্লেষণ করে ব্লুফিল্ড টেকনোলজিস। তারা বলছে, আমাদের বিশ্লেষণ বলছে বিশ্বের সবচেয়ে বেশি মিথেন নি:সরণ ঘটে বাংলাদেশে আর সেটা স্যাটেলাইটে ধরা পরবে।

বিজ্ঞানীরা এখন শুধু মিথেনের বড় উৎসটি খুঁজছে। মহাকাশ থেকে সেটার নজর রাখা কঠিনকারণ মেঘ, বৃষ্টিপাত ও আলোর ভিন্নতা।  কিন্তু বাংলাদেশের উপর থেকে দেখা যাওয়া এই নির্গমন বেশ ভাবাচ্ছে সবাইকে। বাংলাদেশের কম উচ্চতা ও অধিক জনসংখ্যাই সবচেয়ে বড় ভাবনার বিষয়।

Reneta

বাংলাদেশের পরিবেশ মন্ত্রী সাহাব উদ্দিন বলেন, আমরা এই সমস্যা সম্পর্কে সচেতন। হতে পারে এই গ্যাস ধানক্ষেত থেকেই আসছে। যখন কৃষকরা তাদের ক্ষেতে সেচ দেয় তখন জলবদ্ধ মাটিতে বিপুল পরিমাণে এই গ্যাস উৎপন্ন হয়।

গ্যাসের আরেকটি উৎস হলো মাটিতে থাকা খনিজ গ্যাস। উপরের বিভিন্ন স্তর ভেঙে যাওয়ার ফলে এসব গ্যাস উন্মুক্ত হয়ে পড়ে। বিষয়টি প্রশমনে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

বর্তমান বিশ্ব উষ্ণায়নের কমপক্ষে এক চতুর্থাংশের জন্য মনুষ্য সৃষ্ট মিথেন নিঃসরণ দায়ী বলে মনে করে এনভায়রনমেন্টাল ডিফেন্স ফান্ড।

যারা জলবায়ু পরিবর্তনের গতি ধীর করতে কাজ করছে তাদের জন্য মূল ভাবনার বিষয় মিথেন গ্যাস। এই গ্যাসের কোনো গন্ধ বা বর্ণ নেই। তাই কোনো নির্গমন টের পাওয়াও খুব কঠিন।

বাংলাদেশের উপর মিথেনের নির্গমন নিয়ে আরো গবেষণা করার দরকার আছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ছিদ্রগুলো চিহ্নিত করার জন্য আরো কিছু স্যাটেলাইট চালু করা হচ্ছে। তাতে করে আরো পরিচ্ছন্ন ও কিছুক্ষণ পর পরের চিত্র পাওয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন কার্যক্রম পিছিয়ে যেতে পারে

পরবর্তী

বিএনপি’র রাজনৈতিক আইসোলেশন থাকা দরকার: কাদের

পরবর্তী

বিএনপি’র রাজনৈতিক আইসোলেশন থাকা দরকার: কাদের

কবরীর শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT