চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের উইকেট ও আবহাওয়া নিয়ে ইংলিশ টেস্ট দলপতির উদ্বেগ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:৩১ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

ইংলিশ টেস্ট দলপতি অ্যালিস্টার কুক উপমহাদেশের আবহাওয়াকে ‘এলিয়ন কন্ডিশন’ এর সঙ্গে তুলনা করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কুক এসব কথা বলেন।

বাংলাদেশের সঙ্গে দুটি টেস্ট শেষ করেই নভেম্বরে ভারত সফরে যাবে ইংল্যান্ড। সেখানে স্বাগতিকদের সঙ্গে পাঁচটি টেস্ট খেলবেন তারা।

সব মিলিয়ে উপমহাদেশীয় আবহাওয়া খুব ভাবাচ্ছে ইংলিশ দলপতি কুককে।

বিবিসি স্পোর্টসকে উপমহাদেশের কন্ডিশন ইংলিশদের জন্য কঠিন চ্যালেঞ্জের জানিয়ে কুক বলেন: এখানকার আবহাওয়ার সঙ্গে আপনার নিজের মানিয়ে নেওয়া বড় এক পরীক্ষা। এই পরিবেশ ইংলিশ খেলোয়াড়দের জন্য একেবারেই আলাদা। আমার মনে পড়ে না যে উপমহাদেশে কখনো টানা ১০ সপ্তাহ কাটিয়েছি।

%e0%a6%97%e0%a7%87%e0%a6%97
চট্টগ্রাম টেস্টে নিজ দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট (১৩৪) খেলার অপেক্ষায় অ্যালিস্টার কুক

উপমহাদেশীয়  পিচ নিয়ে কুক বলেছেন, ‘এখানকার উইকেট ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো নয়, খেলার মোড় একটা সেশনেই ঘুরে যেতে পারে। প্রথম তিন-চার দিনের ক্রিকেট এখানে খুব কঠিন, এরপর তো পরিস্থিতি আরও কঠিন হয়।’

এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালেক্স স্টুয়ার্ট দলের হয়ে রেকর্ড সংখ্যক ১৩৩টি টেস্টে অংশ নিয়েছিলেন। চট্টগ্রাম টেস্টে স্টুয়ার্টের পরে ইংলিশদের হয়ে সর্বোচ্চ ১৩৪টি টেস্ট খেলার মাইলফলক অর্জন করবেন অ্যালিস্টার কুক।

Reneta

আগামী বৃহস্পতিবার দুই ম্যাচ টেস্টে সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT