ডিজিটাল শর্ট

বাংলাদেশের ইকোনমিক জোনগুলোতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ইকোনমিক জোনে বিনিয়োগে আগ্রহী সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ছয় বছর পর ঢাকায় সৌদি আরবের কোন পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, সেও মাত্র ১৯ ঘন্টার জন্য। ঝটিকা এই সফরে তাই সময়ের সঙ্গে পাল্লা দিতে হয়েছে ফয়সাল বিন ফারহান আল সৌদকে। সকালেই গণভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সৌদি বাদশা ও তার সরকারের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কথা বলেছেন দু’দেশের সম্পর্কের নানা ইস্যুতে। দ্বিপাক্ষিক বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু হয় দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের মধ্য দিয়ে। ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে সৌদি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগে উৎসাহিত করতে আমরা সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা বলেছি। এর মধ্যেই ২০টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে।
প্রতিবেদক: পান্থ রহমান
ভিডিও গ্রহণ: মধু ত্রিপুরা

বিষয়:ড. এ. কে. আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…