চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশী সার্ভার নিয়ে ইমরানের স্বপ্নযাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশের কোনো ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার বলতে এতোদিন শুধুমাত্র বিদেশী কোনো সার্ভার কোম্পানির রিসেলার বোঝা হতো। প্রযুক্তি আর দেশীয় আয়োজনে বাংলাদেশী সার্ভারের মাধ্যমে সেই বিদেশী সার্ভার কোম্পানির রিসেলারের পরিচয় বদলে দিতে কাজ করে যাচ্ছে EySoft IT Solution এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠান প্রধান ইমরান হোসেন।

ইমরান হাসানের প্রতিষ্ঠানের বয়স অনেক বাধাবিপত্তির মধ্যে দিয়ে ৬ বছরে পা রেখেছে। রাজধানীর শ্যামলীতে একটি রেষ্টুরেন্টে জমকালো আয়োজনে পালিত হয়েছে বর্ষপূর্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ, বেসিসের সহ-সভাপতি রাশিদুল হাসান. মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার কর্মকর্তা আরিফুল হাসান অপুসহ বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রির পরিচিতজনরা।

দেশের অন্যতম বৃহৎ আইএসপি ‘মেট্রোনেট’র সহযোগিতায় বাংলাদেশে ওয়েব সার্ভার স্থাপন করে সেবা দিয়ে যাচ্ছে ইমরানের প্রতিষ্ঠান। অনেক আগে থেকে কয়েকটি বড় বড় আইএসপি অনেক টাকার বিনিময়ে দেশী সার্ভারের সেবা দিয়ে আসলেও ইমরানের চেষ্টায় সেই একই ধরণের সেবা সাশ্রয়ী মূল্যে পাচ্ছেন গ্রাহকরা। সার্ভার দেশে হওয়ায় ও বিডিআইএক্সের সঙ্গে যুক্ত থাকায় স্থানীয় ইন্টারনেট ব্যবহারকারীরা খুব কম সময়ে দেশের বিভিন্ন ওয়েবসাইট দেখতে পারছে।

ইমরান হোসেন বলেন, ওয়েব হোস্টিং সেবাতে বাংলাদেশ থেকে ব্যবসার অনেক সুযোগ আছে, দেশের লোকবল কাজে লাগিয়ে, আমরাও পারব বিশ্বের কোম্পানিগুলোর সাথে পাল্লা দিয়ে সামনে এগিয়ে যেতে। তবে সেবার মান ধরে রাখতে ও নিরাপত্তা নিশ্চিতে দক্ষ জনবল প্রয়োজন।

বাংলাদেশী সার্ভার হওয়ার কারণে দ্রুত তথ্য আদান-প্রদান, কম লেটেন্সি, উন্নত রাউটিং দক্ষতা, ওয়েবসাইটের র রাঙ্কিং বৃদ্ধিসহ দেশীয় মুদ্রায় সেবা নিতে পারছে দেশের বিভিন্ন পর্যায়ের গ্রাহক।

Reneta

ইমরান হোসেন আরও বলেন, ‘অন্যান্য স্টার্টআপ প্রতিষ্ঠানের মতো আমার প্রতিষ্ঠানেও বিনিয়োগ সমস্যাসহ নানা ধরনের সমস্যা ছিল। সেসব প্রতিকূলতা ও বিপত্তি অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের দেশে বেশির ভাগ ওয়েব হোস্টিং কোম্পানীগুলোর সেবার মান নিয়ে গ্রাহকরা অসন্তুষ্ট। ইন্টিগ্রেটেড এপ্লিকেশন হোস্টিং, গ্রাহক সেবা, ভালো সার্ভার দিয়ে ভালো সেবা এবং মানের লক্ষ্যে প্রতিদিনই অল্প অল্প করে উন্নতি করার চেষ্টা করছি।

প্রথম দিকে ওয়েব ডিজাইন, ওয়েব এ্যাপ্লিকেশন, এসইওসহ অন্যান্য সেবা দিলেও বর্তমানে খুব অল্প সময়ের মধ্যে ভাল সেবা এবং সাপোর্ট আর কারণে EyHost দেশ এবং বিদেশী গ্রাহকের কাছেও একটি সুপরিচিত হয়ে উঠেছে।

নিজের প্রতিষ্ঠান সামলে ইমরান বর্তমানে বেসিসের ওয়েব এবং ক্লাউড এ্যাপ্লিকেশন ও লোকাল মার্কেট (মার্কেট তৈরি) সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (eCab) ডোমেইন এবং হোস্টিং সম্পর্কিত স্থায়ী কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম বাংলাদেশী হিসেবে ৫০০০ রানের ক্লাবে তামিম

পরবর্তী

ইংল্যান্ডকে ২৭৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

পরবর্তী

ইংল্যান্ডকে ২৭৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

বোলিং ভালো হলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ জয়ে আশাবাদী মুশফিক

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT