বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপ এশিয়া অঞ্চলের বাছাইপর্বে পার্থে অ্যাওয়ে ম্যাচ খেলবে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেজন্য দুই দলের অনুশীলন চলছে। অনুশীলনের সময় বাংলাদেশী ফ্যানদের সময় দিয়েছেন অস্ট্রেলীয় ফুটবলের সবচেয়ে বড় তারকা টিম কাহিল।
অনুশীলনে ভক্ত-অনুরাগীরা তাদের পছন্দের অন্য ফুটবলারদের সঙ্গেও ছবি তুলেছেন। কেউ কেউ আবার ব্যস্ত ছিলেন পছন্দের ফুটবলারদের সঙ্গে সেলফি তোলায়।
মঙ্গলবার পার্থের এনআইবি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান ফুটবলারদের অনুশীলনের পর প্রায় দুই ঘণ্টা ভক্তদের সঙ্গে কাটান টিম কাহিল।






