চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশী দম্পতির খুনি তাদের বড় ছেলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী দম্পতিকে খুনের ঘটনায় আটক দুই ছেলের মধ্যে
বড় ছেলে হাসিব গোলাম রাব্বী তার বাবাকে খুন করার কথা স্বীকার করেছে। তবে সে তার মাকে খুন করার কথা অস্বীকার করেছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ।

হাসিব পুলিশকে জানিয়েছে, এক অপরিচিত মানুষ তাকে তার বাবাকে খুন করতে প্ররোচিত করেছে। শুক্রবার ওই খুনের ঘটনায় একটি ফৌজদারী অভিযোগ দায়ের করা হয়েছে।

সান জোসের পুলিশ কর্মকর্তা প্যাট্রিক গুয়েরে আরো বলেন, খুন হওয়া দম্পতির ছোট সন্তান ওমর গোলাম রাব্বী জানিয়েছে, হাসিবই বাবা-মাকে খুন করেছে। তারপর সে তাকে গ্যারেজ দিয়ে কোনো রক্ত ছড়িয়ে পড়েছে কি না তা দেখে আসতে বলে।

Banglabid

খুন করে তারা অকল্যান্ডে অ্যাকমে সম্মেলনে যোগ দিতে চলে যান। তবে ওমর অপরিচিত কোনো ব্যক্তির কথা উল্লেখ করেনি।

পুলিশি বক্তব্যে অবশ্য খুনের উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। 

গত ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে তাদের সান জোসের বাসা থেকেই এই দম্পতির লাশ উদ্ধার করা হয়। হত্যার পর তাদের মরদেহের পাশে একটি ম্যাসেজও লিখে রাখে খুনি। কালো মার্কার দিয়ে তাতে লেখা ছিলো, ‘দু:খিত, আমার প্রথম খুনটা আনাড়ি ছিলো।’

Reneta

নিহত গোলাম রাব্বী (৫৯) পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন আর তার স্ত্রী শামীমা রাব্বী (৫৭) ছিলেন অ্যাকাউন্ট্যান্ট। বছর দশেক আগে তারা বাংলাদেশ থেকে সান জোসে চলে যান। 

গতকাল শুক্রবার এই দম্পতির ২৩ বছরের সন্তান হাসিব গোলাম রাব্বীকে কালিফ এলাকা থেকে ৬০ মাইল দূরে আটক করে সান্টা ক্লারা কাউন্টি জেলে পাঠানো হয়। আর ১৭ বছর বয়সী ছেলেকে সান জোস থেকে আটক করে কাউন্টির জুভেনাইন হলে রাখা হয়। 

নিজের বক্তব্যে সত্য ঘটনা জানাতে রাজি হলেও বিস্তারিত তথ্য দিতে চাননি হাসিব। তবে তিনি তার ছোট ভাইকে নিরপরাধ দাবী করেন। তবে সব তথ্য তিনি আইনজীবীর মাধ্যমে দিতে চান বলেও জানান।

ছোটভাই ওমর রাব্বী পুলিশকে জানায়, বাবাকে খুন করার পর ভাই মাকেও খুন করে, এরপর তাকে ঘরের পর্দাগুলো টেনে দিতে বলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশী দম্পতি খুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যৌন হয়রানির প্রতিবাদে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

পরবর্তী

অধ্যাপক হত্যা: একদিন বিরতির পর আবার বিক্ষোভ

পরবর্তী

অধ্যাপক হত্যা: একদিন বিরতির পর আবার বিক্ষোভ

‘মানুষ পুড়িয়ে সরকার উৎখাত করতে না পেরেই গুপ্তহত্যা’

সর্বশেষ

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT