আসছে ৮ মার্চ(মঙ্গলবার)বিশ্ব নারী দিবস উপলক্ষে ঢাকাস্থ ডেনমার্ক অ্যাম্বাসি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। ওই দিনে জন্য তারা একজন বাংলাদেশী তরুণীকে রাষ্ট্রদূত হিসেবে কাজ করার সুযোগ দেবে।
এ জন্য অবশ্য নির্দিষ্ট কিছু তথ্য এবং তিনটি প্রশ্নের উত্তর দিয়ে অ্যাম্বাসির নির্দিষ্ট মেইল অ্যাড্রেসে পাঠাতে হবে ([email protected])।
অ্যাম্বাসির এক ফেসবুক বার্তায় জানানো হয়: বিশ্ব নারী দিবস ২০১৬ উপলক্ষে ঢাকাস্থ ডেনমার্ক অ্যাম্বাসি বাংলাদেশের নারীদের জন্য রোমাঞ্চকর উদ্যোগ গ্রহণ করেছে।
ওই দিন একজন বাংলাদেশী তরুণী ছায়া রাষ্ট্রদূত হওয়ার সুযোগ পাবে। অল্প কিছু প্রশ্নের উত্তর দিয়ে ডেনিস রাষ্ট্রদূত হ্যানে ফুগল এসকেয়ার সঙ্গে ছায়া রাষ্ট্রদূত হওয়ার সুযোগ পাবে।
এটি যে কারো কূটনৈতিক হিসেবে হাতেখড়ি নেওয়ার জন্য ভালো সুযোগ। এর মাধ্যমে যে কেউ জানতে পারবে একজন কূটনৈতিক কিভাবে কাজ করে। কিভাবে তারা রাজনীতি, উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে আন্তর্জাতিক পরিবেশের সমন্নয় করতে হয়।







