চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশী জঙ্গিদের চোখ ইরাক-সিরিয়ার যুদ্ধক্ষেত্রে

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
১০:৫৩ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

বাংলাদেশী আল কায়েদা জঙ্গিদের দৃষ্টি এখন ইরাক ও সিরিয়ার যুদ্ধক্ষেত্রের দিকে। সেখানে গিয়ে শুধু প্রশিক্ষণ নয়, সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে তারা। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক জঙ্গিরা এমনই তথ্য দিয়েছে। এসব জঙ্গিদের সিরিয়া যাওয়া বন্ধে সতর্ক করা হয়েছে ইমিগ্রেশন পুলিশকে।

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে গ্রেফতার হওয়া আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার বাংলাদেশের প্রধান সমন্বয়ক ও এক উপদেষ্টাসহ ১২ জঙ্গিকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।

গোয়েন্দারা জানিয়েছে, মূলত নেটওয়ার্ক গোছানোর কাজের পাশাপাশি ইরাক ও সিরিয়ায় যাওয়ার প্রস্ততি নিচ্ছে তারা। গোয়েন্দারা এখন জানার চেষ্টা করছেন আর কারা এর সঙ্গে জড়িত।

ডিবির যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, ফরেন ফাইটার হিসেবে এরা সিরিয়ায় যেতে আগ্রহী। সেখানে হাতে কলমে যুদ্ধের প্রশিক্ষণ নেওয়ার পর দেশে এসে এরা ব্যাপকভাবে দল গুছিয়ে, ইরাক বা সিরিয়ার মতো কোনো এলাকাকে মুক্তাঞ্চল ঘোষণা করে তারা কথিত ‘খিলাফত’ ঘটানোর চেষ্টা করবে। এখন যেমন ইরাক বা সিরিয়ায় ফরেন ফাইটাররা যায় তেমন একসময় এদেশেও ফরেন ফাইটাররা এসে একসাথে তাদের সাথে সামিল হয়ে সরকারের বিরুদ্ধে জিহাদ করবে।

তিনি আরো বলেন, ইমিগ্রেশন পুলিশের সাথেও আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। তারাও অনেক যাচাই বাছাই করছে। যারা ওসব এলাকায় যাচ্ছে, কেবল ভিসা থাকলেই তাদের ছাড় দেওয়া হচ্ছেনা। প্রশ্ন করে তাদের বোঝা হচ্ছে। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের দলে নিতে খোঁজা হচ্ছে তথ্য প্রযুক্তিতে খুবই দক্ষ ও অভিজ্ঞদের।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, আনসারউল্লাহ বাংলা টিম এর সঙ্গে আইএস জঙ্গিদের সরাসরি সম্পর্ক রয়েছে। তবে ঢাকায় বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকি তারাই দিয়েছিলো কি না, তা নিয়ে কোনো তথ্য দেয়নি আইএস জঙ্গিরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসআল কায়েদাজঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT