চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহকর্মী নির্যাতন ও নানা অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশী কূটনীতিক গ্রেফতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ১৩, জুন ২০১৭
প্রবাস সংবাদ
A A
বাংলাদেশী কূটনীতিক গ্রেফতার

বাংলাদেশী কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগপত্র

নিউইয়র্কে গৃহকর্মীর বেতন না দেওয়ায় এক বাংলাদেশী কূটনীতিককে গ্রেফতার করেছে পুলিশ। জোর করে হুমকি দিয়ে এবং শারীরিক নির্যাতন করে গৃহকর্মীকে কাজে বাধ্য করার অভিযোগও তোলা হয়েছে তার বিরুদ্ধে।

১২ জুন সকালে তাকে আটক করে নিউইয়র্ক পুলিশ। কুইন্স কাউন্টির অ্যাটর্নির অফিশিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিবরণও রয়েছে।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সোমবার  মোহাম্মদ শহিদুল ইসলামের (৪৫) বিরুদ্ধে অপহরণ, নির্যাতন, শ্রমিক পাচার অভিযোগ আনা হয়। তিনি ডেপুটি কনসাল জেনারেল অব বাংলাদেশ হিসেবে কর্মরত ছিলেন।কুইনসের পাশেই জ্যামাইকা স্টেটে বসবাস করতেন তিনি।

ওই শ্রমিক যুক্তরাষ্ট্রে আসার পর পরই অভিযুক্ত শহিদুল ইসলাম তার পাসপোর্ট কেড়ে নেন এবং তাকে দিয়ে দৈনিক আঠারো ঘণ্টা কাজ করতে বাধ্য করান।

বিবিসি জানিয়েছে, অভিযুক্তকে ৫০ হাজার ডলার বন্ডে জামিন আদেশ দেয়া হয়েছে তবে তিনি এখনো মুক্ত হননি। আগামী ২৮ জুন তাকে আবারও আদালতে হাজির হতে হবে। তার বিরুদ্ধে সবগুলো অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছর জেল খাটতে হতে পারে তাকে।

বাংলাদেশী দূতাবাস কর্মকর্তা আনুমানিক ২০১২ সাল থেকে ২০১৬ সালের মে মাস পর্যন্ত কোনও ধরনের অর্থ ছাড়াই একজন ব্যক্তিকে তার বাড়িতে কাজ বাধ্য করেন। এরপর মোহাম্মদ আমিন নামে ওই গৃহকর্মী গত বছরের মে মাসে পালিয়ে গিয়ে পুলিশের কাছে অভিযোগ জানায়।

Reneta

কনস্যুলেট কর্মকর্তারা বলছেন, তারা সবোর্চ্চ চেষ্টায় আছেন আইনি পদক্ষেপ মোকাবেলার জন্য।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামিম আহসান জানান, অভিযোগকারী ব্যক্তি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের আশায় এ ধরনের অভিযোগ করেছে, যা সত্য নয়

এর আগে ১২ জুনে নিউইয়র্কে বিএনপি চেয়ারপার্সনের বিদেশ বিষয়ক উপদেষ্টা পরিচয়দানকারী জাহিদ এফ সর্দার সাদীকে গ্রেফতার করেছে এফবিআই। ক্রেডিট কার্ড মেশিনে ব্যাংকের সাথে অর্থ প্রতারণা ও চেক চুরির অভিযোগে তাকে গ্রেফতার করা হয় তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কূটনীতিক গ্রেফতার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT