চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশী অভিবাসী চপলা পেলেন সিবিসি সম্মান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ পূর্বাহ্ণ ০৪, মে ২০১৫
অন্যান্য
A A

কানাডার সাস্কাটুন শহরের বাংলাদেশী অভিবাসী জেবুননেসা চপলা প্রথম বাংলাদেশি হিসেবে কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) থেকে সম্মাননা পেয়েছেন। কম্যুনিটি রেডিওর মাধ্যমে অভিবাসী বিশেষ করে বাঙালিদের জীবন সংগ্রাম, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য তাকে স্বীকৃতি দিয়েছে সিবিসি।

সম্প্রতি সাসকাচুয়ান প্রভিন্সের নতুন প্রজন্মের ৪০ বছরের কম বয়সী ৪০ জন কমিউনিটি নেতা, সংগঠক এবং শিল্পীদের সঙ্গে তাকেও সিবিসি সাসকাচওয়ান ফিউচার-ফোরটি সম্মাননা দেয়া হয়।

জেবুননেসা চপলা জানান, সৃজনশীল সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যারা নিজেদেরকে উৎসর্গ করেছেন এবং নিজ কাজের ক্ষেত্রে সামাজিক পরিবর্তন সৃষ্টি করতে সক্ষম হয়েছেন, তাদেরকে সিবিসি ভবনে এক বিশাল অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা জানানো হয়েছে।

সংগ্রামী চপলা ঘরোয়া সঙ্গীত ও নাচের মাধ্যমে শিশুদের নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে এগিয়ে যেতেও শেখাচ্ছেন। শুধু তা-ই নয়, বিদেশি সংস্কৃতির সান্নিধ্য যে নিজের সংস্কৃতি এবং জীবন ব্যবস্থাকে সমৃদ্ধ করতে পারে সে বিষয়েও তিনি প্রায় এক যুগ ধরে কাজ করে যাচ্ছেন।

দীর্ঘ প্রবাস জীবনে কখনো উচ্চ শিক্ষার জন্য, আবার কখনো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করার সুবাদে সুইডেন, নরওয়ে, নিউ জার্সি, নিউ ইয়র্ক, টরন্টো এবং কানাডার সাস্কাটুন শহরে ঘুরে বেড়িয়েছেন চপলা। গড়ে তুলেছেন কম্যুনিটির সঙ্গে আত্মার সম্পর্ক।

সামাজিক উন্নয়নে অবদানের জন্যই তাকে সম্মাননা জানানো হয়েছে। নিরেপক্ষ বিচারকরা তিন শতাধিক নির্বাচিত প্রতিযোগীর মধ্য থেকে ৪০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করেন বলে চপলা জানান।

Reneta

চপলা ইউনিভার্সিটি অব সাসকাচুয়ানের নারী, জেন্ডার এবং সেক্সচুয়ালিটিস বিষয়ে ডক্টরেট করছেন। তিনি একাধারে নারী ও অভিবাসী বিষয়ক গবেষক, একনিষ্ঠ সাংস্কৃতিক কর্মী, গায়িকা, বাংলা রেডিও অনুষ্ঠান ‘বাংলার গান ও কথা’ অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা।

দুই সন্তানের মা চপলা বাঙালিদের জন্য বিরল সম্মান এনে দিয়েছেন কমিউনিটি লিডারশিপ, সোশ্যাল একটিভিজম এবং ভলান্টিয়ারিসম ক্যাটাগরিতে।

সাস্কাটুন শহরে মাত্র ১০ জন ব্যক্তি এই সম্মাননা অর্জন করেছেন যাদের মধ্যে চপলা হচ্ছেন প্রথম বাংলাদেশী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT