চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি সমর্থকদের নিয়ে চিন্তায় ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ন ০৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কেনিংটন ওভালে বাংলাদেশি সমর্থকদের উল্লাস, উচ্ছ্বাস, গলার জোর দেখে অবাক হয়েছিলেন রস টেলর। ম্যাচ শেষে নিউজিল্যান্ড ব্যাটসম্যান বলেছিলেন- ওভালে নয়, যেন ঢাকা বা চট্টগ্রামে খেলছেন বলে মনে হয়েছে। একই বিষয় নিয়ে ভাবনায় এখন বিশ্বকাপের ইংল্যান্ড। কার্ডিফে শনিবার বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে স্বাগতিক পেসার লিয়াম প্লাঙ্কেট গার্ডিয়ানকে বলেছেন, টাইগার সমর্থকদের হৈচৈ মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে তাদের!

ইংল্যান্ডে খেললেও বাংলাদেশকে ঘরের মাঠে খেলার স্বাদ পাইয়ে দিচ্ছেন প্রবাসী বাঙালিরা। ওভালে যে দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ, প্রতিটিতেই গ্যালারিতে হাজির হয়ে দেশকে প্রাণভরে সমর্থন জুগিয়েছেন হাজার হাজার টাইগারপ্রেমী। নিউজিল্যান্ড ম্যাচে ২৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে দর্শকদের মধ্যে বাংলাদেশি সমর্থক ছিলেন প্রায় ২০ হাজার। তারা পুরো ম্যাচে গলা ফাটিয়ে সমর্থন দিয়ে গেছেন মাশরাফী-সাকিবদের।

কার্ডিফেও সংখ্যাটা নেহাত কম হবে না। কম-বেশি কাছাকাছি সংখ্যার টাইগার প্রিয়দের সমর্থনই পাবে বাংলাদেশ। সংখ্যাটা ছাড়িয়ে যেতে পারে স্বাগতিক সমর্থকদের সংখ্যাকেও। উদ্বোধনী ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে দারুণ জয় দিয়ে শুরু করলেও পাকিস্তানের কাছে ১৪ রানে হারা ইংলিশরা যখন বাংলাদেশ ম্যাচে ঘুরে দাঁড়ানোর চিন্তায় অস্থির, তখন তাদের দুশ্চিন্তায় টাইগার সমর্থকদের এই উল্লাস, হৈচৈ।

‘পাকিস্তানিরা এই কাজে ওস্তাদ। তাদের এসব কাজ কিছুটা বিরক্তিকর। তেমনি ভারত-বাংলাদেশও। ওদের সমর্থকরা ভালো সমর্থন করে। খুব হৈচৈ করে। আসলে ওরা এভাবেই খেলা দেখতে ভালোবাসে।’

‘তবে আমাদের ক্রিকেটাররাও বড় আসরে খেলে অভ্যস্ত। ওরা আইপিএল, বিগ ব্যাশ খেলে। সুতরাং আপাতত এ নিয়ে দুশ্চিন্তা করছি না।’ প্লাঙ্কেটের ভাবনার দোলাচল এমনই।

নিজেদের পয়া ভেন্যু কার্ডিফের সোফিয়া গার্ডেনে যখন খেলতে নামবে বাংলাদেশ, তখন তাদের সঙ্গী এ মাঠে ঐতিহাসিক দুই জয় এবং ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই বিশ্বকাপে অপরাজিত থাকার অনুপ্রেরণা। সমর্থকদের সমর্থন সঙ্গী করে সংখ্যাটা তিন হয়ে গেলে মোটেও অবাক হবেন না বলে জানিয়েছেন প্লাঙ্কেট।

Reneta

‘আমার মনে পড়ে ওরা (বাংলাদেশ) যখন আমাদের হারাল, আমরা ভীষণরকম ধাক্কা খেয়েছিলাম। তবে এ ধরনের প্রতিযোগিতায় এটা অবশ্য বড় কোনো ধাক্কা না।’

পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড দলে আসতে পারে পরিবর্তন। পাকিস্তানের বিপক্ষে ৫ ওভারে ৪৩ রান দেয়ার খেসারত হিসেবে কাঁটা পড়তে পারেন লেগস্পিনার আদিল রশিদ। আর বদলি হিসেবে জায়গা পেতে পারেন লিয়াম প্লাঙ্কেট। সোফিয়া গার্ডেনের লংঅফ-লংঅন বড় হওয়ায় শর্ট বলে টাইগার ব্যাটসম্যানদের কাবু করার জন্য ৪ থেকে ৫ জন পেসার দলে রাখার পরিকল্পনা ইংলিশদের।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ড বিশ্বকাপ দলবাংলাদেশ-ইংল্যান্ডবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেশনস লিগ: কঠিন গ্রুপে ফ্রান্স-ইতালি-ইংল্যান্ড-স্পেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ।

নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফল ঘোষণা সমাপ্ত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে বিজয়ী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দেশ ও মানুষের সেবায় কাজ করার আহবান ডা.জাহিদ হোসেনের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: জাতীয় নির্বাচনে বিজয়ী ৭ নারী।

জাতীয় নির্বাচনে বিজয়ী হলেন যে সাত নারী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির জয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT