চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আইসিসিআর এর বৃত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২১
বাংলাদেশ, শিক্ষা
A A
ইন্ডিয়া @ UN SC ২০২১-২০২২ শীর্ষক ইভেন্টের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আইসিসিআর) বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করেছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য মেধাবী বাংলাদেশি নাগরিকরা এ সুবিধা পাবেন। তবে মেডিসিন, প্যারামেডিক্যাল, ফ্যাশন কোর্স বাদে আবেদন করতে হবে।

আবেদন করার জন্য প্রার্থীদের আইসিসিআর-এর http://a2ascholarsships.iccr.gov.in লিঙ্কে গিয়ে লগ-ইন করে আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে। এরপর আবেদন করতে হবে। ১৮ থেকে ৩০ বছর বয়সী বাংলাদেশি নাগরিকরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বিই/বিটেক কোর্সের প্রার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়ন বিষয় থাকা বাধ্যতামূলক। প্রত্যেক শিক্ষার্থীদের হোস্টেলে থাকতে হবে। পরিবার অথবা স্বাস্থ্যগত কারণে দেখিয়ে ক্যাম্পাসের বাইরে থাকার কোনো সুযোগ নেই।

আবেদনকারীরা তাদের পছন্দ অনুসারে পাঁচটি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। ইংরেজিতে দক্ষতা প্রমাণের জন্য শিক্ষার্থীদের ৫০০ শব্দে ইংরেজিতে প্রবন্ধ লিখতে হবে। তবে কেউ চাইলে আইইএলটিএস বা টিওএফইএল স্কোরও ইংরেজি দক্ষতা যাচাইয়ের জন্য জমা দিতে পারবেন, তবে এই কোর্সের জন্য আইইএলটিএস বা টিওএফইএল বাধ্যতামূলক নয়।

শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র জমা দিতে হবে। বাংলায় থাকলে তা ইংরেজিতে অনুবাদ করে জমা দিতে হবে। অনুবাদ করা ছাড়া কোনো কাগজপত্র গ্রহণযোগ্য হবে না।

বাধ্যতামূলকভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বার্ষিক ন্যূনতম ৫ লাখ ভারতীয় রুপির বা ৬ হাজার ৮০০ মার্কিন ডলারের স্বাস্থ্য বিমা করতে হবে।

আইসিসিআর-এর বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে, ভারতীয় হাইকমিশনের শিক্ষা শাখায়- প্লট নম্বর: ১-৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা ১২১২। ফোন নম্বর: ৫৫০৬৭৩০১-৩০৮ এক্সটেনশন ১০৯৬/১১১২, ই-মেইল: [email protected]

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অর্থনীতিকে সমৃদ্ধ করাই হবে আসন্ন বাজেটের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

পরবর্তী

করোনাভাইরাস: একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

পরবর্তী
চ্যানেল আই অনলাইন এর জন্য নারী স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

আরপিএ বোতামটি টাচ করছে একজন ব্যক্তি, স্বয়ংক্রিয় ব্যবসায়িক প্রক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারিকালীন ব্যবসায়ের সক্ষমতা বাড়াতে আরপিএ অপরিহার্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT