চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশি কেউ একজন সেঞ্চুরি করবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজেদের টুর্নামেন্ট, নিজেদের মাঠ। অথচ সেঞ্চুরি নেই স্থানীয় কোনো ব্যাটসম্যানের। বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে দুটি। চট্টগ্রাম পর্বে ব্যাটিং উইকেট কাজে লাগিয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন আন্দ্রে ফ্লেচার ও ডেভিড মালান। মুশফিক-সৌম্যরা আশা জাগিয়েও পারেননি ম্যাজিক ফিগার ছুঁতে।

দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলেছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। সেটি চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই। শনিবার মিরপুরে কুমিল্লা ওয়ারিয়র্সের সৌম্য সরকার করেছেন ৮৮। সিলেট থান্ডারের মোহাম্মদ মিঠুন আসরের শুরুর দিকে এক ম্যাচে করেছেন ৮৪।

অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে তাদের। টুর্নামেন্ট মাঝপথে চলে এলেও দেশের ক্রিকেটারদের কেউ একজন ঠিকই করে ফেলবেন সেঞ্চুরি, বিশ্বাস করেন রাজশাহী রয়্যালসের রয়্যালসের ওপেনার আফিফ হোসেন ধ্রুব।

কেন সেঞ্চুরি পাচ্ছেন না টাইগার ব্যাটম্যানরা সে কারণও বলার চেষ্টা করেছেন এ তরুণ, ‘হয়ত পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় রান রেট অনেক উপরে থাকে। রান রেট ঠিক রাখতে হয়তো ভুল শট খেলে ফেলে। এই টুর্নামেন্টেই সেঞ্চুরি হবে ইনশাআল্লাহ। বাংলাদেশি কেউ একজন সেঞ্চুরি করবে।’

চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে আফিফ নিজেও জাগিয়েছিলেন সেঞ্চুরির আশা। শেষ পর্যন্ত তাকে থামতে হয় ৭৬ রানে। ঢাকায় ফিরেও রাজশাহী রয়্যালসের ওপেনার পেয়েছিলেন বড় ইনিংস খেলার মঞ্চ। কিন্তু ভুল শটে ৪৩ রানে ইতি ঘটে সম্ভাবনা জাগানো সেই ইনিংসটির।

আর ভুল না করলে সেঞ্চুরি প্রাপ্তি ‘কেউ একজন’ হয়ে যেতে পারেন আফিফও। তরুণ অলরাউন্ডার নিজে কী ভাবছেন সেঞ্চুরি নিয়ে? ‘সেটা তো আমি বলতে পারছি না (হাসি)। ভালো খেলে যাব, যখন সেঞ্চুরি আসার চলে আসবে।’

Reneta

বিপিএলে আগের ছয়টি আসরে খুব বেশি সেঞ্চুরি নেই বাংলাদেশি ব্যাটসম্যানদের। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে সেঞ্চুরি পাননি স্থানীয় কেউ।

বিপিএলে আগের ছয় আসরের মধ্যে তিনটি আসরে সেঞ্চুরি পান বাংলাদেশি ব্যাটসম্যানরা। ২০১৩ সালে দ্বিতীয় আসরে শাহরিয়ার নাফীস (১০২*) ও মোহাম্মদ আশরাফুল (১০৩*)। ২০১৬ সালে চতুর্থ আসরে সেঞ্চুরি পান সাব্বির রহমান (১২২)।

সবশেষ এ বছরের জানুয়ারিতে বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ওপেনার তামিম ইকবাল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলেন ১৪১ রানের অসাধারণ একটি ইনিংস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফিফ হাসান ধ্রুববঙ্গবন্ধু বিপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT