চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি অভিবাসীদের ব্যবসা নিবন্ধনে সহযোগিতা করবে সৌদি সরকার

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৭:০০ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২১
প্রবাস সংবাদ
A A
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ব্যবসা নিবন্ধনে সকল সহযোগিতা নিশ্চিত করবে সৌদি সরকার।
রিয়াদ দূতাবাসের সাথে ওয়েবিনারে এক মতবিনিময় সভায় সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইনের জাতীয় কর্মসূচীর নির্বাহী পরিচালক আহমেদ বিন আলী আল সুয়াইলেম একথা জানান।
তিনি বলেন, সৌদি আরবে যেসকল অভিবাসী অন্য নামে ব্যবসা করছেন তাঁদের বৈধভাবে ব্যবসা করতে হলে অবশ্যই সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন করে বৈধতা নিতে হবে।
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীরা যারা ব্যবসা বাণিজ্য অথবা লাভজনক আর্থিক কার্যক্রমের সাথে জড়িত আছেন তাঁদের বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইনের আওতায় ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সৌদি সরকার একে ব্যবসা বাণিজ্য সংশোধন এবং নিয়মিতকরণের সুযোগ হিসেবে দেখছে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, দূতাবাসের কর্মকর্তারা ও সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ীরা উক্ত ওয়েবিনারে যোগ দেন।
রাষ্ট্রদূতের এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আহমেদ বিন আলী আল সুয়াইলেম জানান, যে সকল অভিবাসী ব্যবসায়ীরা ব্যবসা নিবন্ধনের জন্য আবেদন করবে তাঁদের অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করা হবেনা। এছাড়া তাঁরা যে ভিসায়ই কর্মরত থাকুক না কেন তাঁদের ভিসার সমস্যার ও সমাধান করা হবে। ব্যবসা নিবন্ধন করা হলে তাঁরা ব্যবসার মালিকানাসহ সকল আইনগত সুবিধা প্রাপ্ত হবেন। রাষ্ট্রদূতের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, যেকোন ব্যবসায়ী চাইলে তাঁদের অর্থ নিজ দেশে পাঠাতে পারবে, এতে কোন বাধা বা সীমা নেই কেবল তাঁদের অর্থের উৎস দেখাতে হবে।
সভায় রিয়াদস্থ একজন বাংলাদেশি ব্যবসায়ী তাঁর ব্যবসা পরিচালনা ও নিবন্ধন বিষয়ে সৌদি স্পন্সরের সাথে সমস্যার কথা তুলে ধরলে তাঁকে সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইনের জাতীয় কর্মসূচীর নির্বাহী পরিচালক আহমেদ বিন আলী আল সুয়াইলেম। তিনি জানান যেকোন বাংলাদেশি ব্যবসায়ী তাঁদের ব্যবসা নিবন্ধনে সমস্যায় পড়লে তা সমাধানের জন্য সকল সহযোগিতা নিশ্চিত করা হবে।
রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইন বিষয়ে সৌদি অভিবাসী ব্যবসায়ীদের সচেতন করা ও তাঁদের ব্যবসা নিবন্ধনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নিয়মিত ওয়েবিনার, আলোচনা সভা, মতবিনিময়সহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুরুত্বপূর্ণ আদেশ ও রায় প্রকাশ্যে দিতে নির্দেশনা

পরবর্তী

জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পরবর্তী

জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জেদ্দা বাংলা স্কুলের শিক্ষক আবুল খায়ের মারা গেছেন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT