চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে আসার সুযোগ বাড়বে, যদি…

শাহ ফারুক রহমান শাহ ফারুক রহমান
২:৪৬ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২০
প্রবাস সংবাদ
A A

নিউইয়র্ক থেকে নির্বাচিত ডেমোক্রেট সিনেটর, ইউএস কংগ্রেসে মাইনরিটি লিডার সিনেটর চাক শুমার বাংলাদেশি আমেরিকানদের উদ্দেশ্যে বলেছেন: ‘আপনারা আমাকে সাপোর্ট দিন, আমি আপনাদের সঙ্গে থাকবো। আমাদের পার্টি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের আসার সুযোগ বাড়াতে কাজ করবো।’

নিউইয়র্কের কুইন্সে তাজমহল পার্টি হলে নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাব, নিউ অ্যামেরিকান ইয়থ ফোরাম ও নিউ অ্যামেরিকান উইমেন ফোরাম এন ওয়াই আয়োজিত বার্ষিক ডিনার পার্টিতে তিনি এসব কথা বলেন।

চাক শুমার বলেন: ‘আমি আনন্দিত-যুক্তরাষ্ট্রের যে কোন শহরের চেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি নিউইয়র্কে আবাস গড়েছেন।’

প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেন্টবিরোধী মনোভাবের কঠোর সমালোচনা করে চাক শুমার বলেন: ‘যুক্তরাষ্ট্র বিনির্মাণে ইমিগ্রেন্টদের ভূমিকা অনস্বীকার্য।’

বাংলাদেশি আমেরিকানদের পক্ষে সিনেটর চাক শুমারকে স্বাগত জানান কংগ্রেসওম্যান গ্রেস মেং।

গ্রেস মেং বলেন: মূলধারার রাজনীতিতে বাংলাদেশিরা বেশ ভালভাবেই জায়গা করে নিচ্ছে। সংক্ষিপ্ত বক্তৃতায় কংগ্রেস ওম্যান ইভেত্তে ক্লার্কে -ইমিগ্রেন্টদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Reneta

এ সময় নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বলেন: ‘বাংলাদেশ সরকার নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি দু’জনই নারী উল্লেখ করলে সিনেটর চাক শুমারসহ মূলধারার রাজনীতিবিদরা হাত উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালকে মুজিববর্ষ ঘোষণার কথাও উল্লেখ করেন কনসাল জেনারেল।

আয়োজকদের পক্ষে শুভেচ্ছা বক্তৃতা করেন, নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রেসিডেন্ট মোর্শেদ আলম, ইয়ুথ ফোরামের প্রেসিডন্ট আহনাফ আলম এবং উইমেন ফোরামের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিরিন কামাল।

পরে ডিনারের মাধ্যমে শেষ হয় বাংলাদেশি আমেরিকানদের মিলন মেলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশযুক্তরাষ্ট্রসিনেট
শেয়ারTweetPin

সর্বশেষ

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT