চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশসহ ৩২ দেশের মুসলমান শরণার্থী ঠেকাতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার মুসলমানদের যুক্তরাষ্ট্রে শরণার্থী হওয়া ঠেকাতে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন করেছেন রিপাবলিকান দলের আরেক মনোনয়নপ্রত্যার্শী এবং কেন্টাকি অঙ্গরাজ্যের সিনেটর র‌্যান্ড পল।

বিলে তিনি ৩২টি দেশকে ‘অতিঝুঁকিপূর্ণ’ আখ্যায়িত করে এসব দেশ থেকে উদ্বাস্তু গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বলেছেন। অবশ্য এই ৩২টি দেশের তালিকায় পৃথিবীর প্রায় সব মুসলিম-প্রধান দেশের পাশাপাশি রাশিয়ার নামও রয়েছে।

আর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে বাংলাদেশের নাম তো আছেই। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ মার্কিন কংগ্রেসে এই বিল পাশ হলে বাংলাদেশী নাগরিকদের যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় লাভ কঠিন হয়ে পড়বে।

‘উদ্বাস্তু আগমন আইনের আওতায় জঙ্গিদের আগমন বন্ধ করুন’- শিরোনামের এই বিলে সিনেটর র‌্যান্ড পল তার তৈরীকৃত তালিকার ৩২টি দেশ থেকে উদ্বাস্তু বাছাই প্রক্রিয়ায় কড়াকড়ি নিশ্চিত করতে ৬টি বিশেষ শর্তারোপের প্রস্তাব করেছেন।

এসব শর্তের মধ্যে রয়েছে আশ্রয় প্রার্থীর ব্যক্তিগত ইতিহাস পর্যালোচনা, তার কর্মকাণ্ডের নিবিড় পর্যবেক্ষণ ইত্যাদি। রিপাবলিকান মনোনয়ন দৌড়ে খানিকটা পিছিয়ে থাকা এই সিনেটর দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর সম্ভাব্য সন্ত্রাসী হামলা এড়াতে প্রয়োজনীয় পূর্ব-প্রস্তুতি নিশ্চিত করতেই তিনি বিলটি উত্থাপন করেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে দুনিয়া জুড়ে সমালোচনার মধ্যেই গতকাল যুক্তরাজ্যের মুসলমানদের বিরূদ্ধে নতুন কামান দেগেছেন ডোনাল্ডট্রাম্প

Reneta

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে গুরুতর মুসলিম সমস্যা রয়েছে। সেখানকার মুসলমানরা সেনাবাহিনীতে যোগদানের চেয়ে আইএস এ যোগ দেয় বেশি।

এ ধরণের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানাতে নিউইয়র্কের ম্যানহাটনে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারের সামনে বিপুল সংখ্যক প্রতিবাদী মানুষ সমাবেশ করে। তারা ট্রাম্পের বিরূদ্ধে বিভিন্ন রকম প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং শ্লোগান দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যালিফোর্নিয়াবন্দুকধারীর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT