চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ২৮৭ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ন ২৮, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম দুই ম্যাচে বাজে ব্যাটিংয়ের পর শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়েছে সফরকারীরা। বাংলাদেশ ২৭১ রান করলেই প্রথমবার হোয়াইটওয়াশ করবে লঙ্কানদের।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে তামিম ইকবালের দল। শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। অধিনায়ক কুশল পেরেরার সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পায় তারা।

‘দুই জীবন’ পেয়ে এ বাঁহাতি ওপেনার খেলেন ১২০ রানের ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন ৯৯ বলে। শেষ পর্যন্ত ১২২ বলে ১১ চার ও এক ছক্কায় ১২০ রান করে শরিফুল ইসলামের বলে মাহমুদউল্লাহর দুর্দান্ত ক্যাচে আউট হয়ে সাজঘরে ফেরেন।

তার আগে দুটি ক্যাচ দিয়ে রক্ষা পান কুশল। ৭৯ রানে সাকিব আল হাসানের বলে মিডঅনে ক্যাচ তুলেছিলেন। ধরতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। ৯৯ রানে আরেকটি জীবন পান এ লঙ্কান। এবার মিডঅফে ক্যাচ ছাড়েন মাহমুদউল্লাহ।

১ রানে জীবন পাওয়া ধনঞ্জয়া ডি সিলভা ৫৫ রান করে থাকেন অপরাজিত। ধানুস্কা গুনাথিলাকার ব্যাট থেকে আসে ৩৯ রান।

বাংলাদেশের সফল বোলার তাসকিন আহমেদ। ৯ ওভারে ৪৬ রান খরচায় নিয়েছেন চারটি উইকেট। শরিফুল ইসলাম নিয়েছেন একটি উইকেট। বাকি সব বোলারই থাকেন উইকেটহীন।

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমতাসকিননাঈমবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈশানের ৭৭, পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিল ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি-সংগৃহীত

পদত্যাগের গুঞ্জন, আইজিপির স্পষ্ট বার্তা ‘না’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT