চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ‘সেকেন্ড হোম’ বললেন কুয়েতি রাষ্ট্রদূত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ পূর্বাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত কুয়েত এবং কোরিয়া। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত দুই দেশের রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীকে এ কথা জানান।

সাক্ষাত শেষে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রথমে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন বাংলাদেশে নবনিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার রাষ্ট্রদূত আন সিয়ং ডু (Ahn Seong-doo)। কোরিয়ার রাষ্ট্রদূত তার দেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

Banglabid

কোরিয়ান রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বলেন, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে কোরিয়া সব সময় প্রস্তুত। মহেশখালীকে ডিজিটাল দ্বীপে পরিণত করতে কোরিয়া কাজ করছে বলে প্রধানমন্ত্রীকে জানান সিয়ং ডু।

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন কোরিয়ান রাষ্ট্রদূত বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ ২০২১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের নতুন মডেল হতে পারবে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রধান লক্ষ্য বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করা, অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা। তথ্য-প্রযুক্তির উন্নয়নে সরকারের সফলতা তুলে ধরে বলেন, গ্রামের মানুষও এখন ইন্টারনেট ব্যবহার করছে।

Reneta

তিনি বলেন, বাংলাদেশ সফওয়ার ও হার্ডওয়ারসহ আইসিটি সর্ম্পকিত রপ্তানিতে জোর দিচ্ছে। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি খাত হতে পারে পরবর্তী রপ্তানি লক্ষ্য।

ব্যাপক উন্নয়নে কোরিয়ার প্রশংসা করে তিনি বলেন, উন্নয়ন কর্মকান্ডে কোরিয়া কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে।
কোরিয়ার কর্মরত ১৪ হাজার বাংলাদেশির প্রশংসা করে রাষ্ট্রদূত জানান তাদের স্বাস্থ্য ও আবাসন নিশ্চিত করা হয়েছে।

পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ.এইচ হায়াত (Adel Mohammed A. H. Hayat)। প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের মাধ্যমে কুয়েতের আমির ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

কুয়েতের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যহত রয়েছে। বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন দেখে আমি অভিভূত। বাংলাদেশকে তার ‘সেকেন্ড হোম’ হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রদূত।

উপসাগরীয় যুদ্ধের সময় বাংলাদেশের সহযোগিতার কথা স্মরণ করে আদেল মোহাম্মদ বলেন, কুয়েতের কঠিন সময়ে বাংলাদেশ সহযোগিতা করেছে।

প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, আমরা আপনার নেতৃত্বের মূল্য দেই।

কুয়েতের সঙ্গে বাংলাদেশের সুসর্ম্পকের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রদূতকে বলেন, কুয়েত আমাদের হৃদয়ে বিশেষভাবে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের উন্নয়নে কুয়েতের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

কুয়েতে বাংলাদেশী প্রবাসীদের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, তারা অনেক পরিশ্রমী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমরা কুয়েতে আরো দক্ষ শ্রমিক পাঠাতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-কুয়েত-কোরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেলিভিশন ছেড়ে ইন্টারনেটে ঝুঁকছে নতুন প্রজন্ম

পরবর্তী

বাংলাদেশকে ‘সেকেন্ড হোম’ বললেন কুয়েতি রাষ্ট্রদূত

পরবর্তী

হয়রানি রোধে পুলিশকে সতর্ক করলেন রাষ্ট্রপতি

হয়রানি রোধে পুলিশকে সতর্ক করলেন রাষ্ট্রপতি

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT