চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশকে যারা শ্রীলঙ্কা বানাতে চায় তারা দেশদ্রোহী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ১৩, মে ২০২২
জনপদ, রাজনীতি, শরীয়তপুর
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতারা এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, যারা বাংলাদেশকে শ্রীলঙ্কা বানাতে চায়, তারা দেশদ্রোহী। তারা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা পাকিস্তানের প্রেতাত্মা, তাদের অন্তরে পাকিস্তান।

শুক্রবার শরীয়তপুরের নড়িয়ায় পৌরসভা আওয়ামী লীগের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম বলেন, ‘বিএনপির নিজেরাই গভীর সংকটে নিমজ্জিত। তাদের দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা ও গবেষণার অভাবে দিনে দিনে পরনির্ভরশীল হয়ে পড়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বারবার ব্যর্থ হয়ে গণধিকৃত দলে পরিণত হয়েছে। তাদের মতো দুর্নীতিবাজ দলের নেতাদের মুখে দুর্নীতি বিরোধী কথা শোভা পায় না।’

Banglabid

এনামুল হক শামীম বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ এর দায়ে দন্ডপ্রাপ্ত। তার পলাতক ছেলে তারেক রহমান দুর্নীতির বরপুত্র হিসেবে দেশ বিদেশে সুপরিচিত। ক্ষমতায় যেতে না পেরে তারা আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে। তা এদেশের মানুষ ভোলে নাই। তাই যতবারই এদেশে সুষ্ঠ নির্বাচন হয়েছে ততবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, শ্রীলঙ্কার পরিস্থিতি দেখে বাংলাদেশেও এরকম হবে বলে যারা আশায় বুক বেঁধে বসে আছেন তাদের জন্য ভয়াবহ দুঃসংবাদ হলো বাংলাদেশে অদূর কিংবা সুদূর ভবিষ্যতেও আপনাদের এরকম পরিস্থিতি দেখার কোনো সম্ভাবনা নেই। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধুর বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ ও নিরাপদ।

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, কৃষি খাতে আমাদের বিস্ময়কর সাফল্য রয়েছে, খাদ্যে আমাদের স্বয়ংসম্পূর্ণতা এসেছে। বাংলাদেশের অর্থনীতিতে আন্তর্জাতিক শ্রম রপ্তানি, তৈরি পোশাক এবং কৃষি ও কৃষি পণ্য রপ্তানি খাতে নিয়মিত বৈদেশিক মুদ্রা যোগ হচ্ছে। অর্থনীতির সব সূচকেই বাংলাদেশ খুব ভালো অবস্থানে রয়েছে।

Reneta

উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। তার কারণেই বিশ্বে বাংলাদেশ অনন্য মর্যাদায় আসীন। তাই মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রশ্নে বঙ্গবন্ধুর সৈনিকেরা কখনো আপোষ করে না। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকেই বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

‘আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে। আওয়ামীলীগকে আরও সুশৃঙ্খল, আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তাই ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলের জন্য কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে পঞ্চমবারের মতো ক্ষমতায় আনবে’, বলেন তিনি।

নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জাফর শেখের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা শেখ।

এর আগে নড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করেন তিনি। পরে বিঝারী ইউনিয়ন আওয়ামী ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গার্টনার পিয়ার ইনসাইটস কনজ্যুমারস চয়েসের স্বীকৃতি হুয়াওয়ে’র

পরবর্তী

বাংলাদেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে বাধ্য: মির্জা ফখরুল

পরবর্তী
মির্জা ফখরুলের সঙ্গে বিভিন্ন ব্যক্তি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে বাধ্য: মির্জা ফখরুল

রণবীর সিং ও অজয় দেবগন হাসিমুখে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরে বসে দেখা যাবে ইতিহাস সৃষ্টি করা ‘ট্রিপল আর’

সর্বশেষ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT