চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ভোগাচ্ছেন মহারাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম টেস্টে বল হাতে রাজ করা কেশভ মহারাজ দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ভোগাচ্ছেন ব্যাট হাতে। ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে তুলে নিয়েছেন ফিফটি।  কাইল ভেরেইনাকে ফেরানোর পর চাপটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। মহারাজের আগ্রাসী ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে ছুটছে প্রোটিয়ারা।

পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনের সকালে সাফল্য পেলেও সেটি মিলিয়ে গেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। সেশনের শেষের কিছুক্ষণ আগে উইয়ান মুল্ডারকে বোল্ড করেন তাইজুল ইসলাম। ৩০০ রানে ষষ্ঠ উইকেট হারানো সাউথ আফ্রিকা চারশর খুব কাছে রয়েছে তিন উইকেট অক্ষত রেখে।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে সাউথ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ৩৮৪ রান। প্রথম সেশনে ২৫ ওভারে ১০৬ রান তুলেছে প্রোটিয়ারা। হারিয়েছে দুটি উইকেট। মহারাজ ৬১ বলে ৫৫ ও শিমন হারমার ৮ বলে ৩ রানে অপরাজিত আছেন।

সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৫ উইকেট হারিয়ে ২৭৮ রান তোলে সাউথ আফ্রিকা। দলীয় ৩০০ রানে ষষ্ঠ উইকেট হারায় স্বাগতিকরা। যার মধ্যে তিনটিই নিয়েছেন খালেদ। অপর তিনটি নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

সেন্ট জর্জেস পার্কে শুক্রবার টস জিতে ব্যাটিং বেছে নিয়ে বড় সংগ্রহের দিকেই এগিয়ে যায় সাউথ আফ্রিকা। তবে দিনের মাঝামাঝি দ্রুত উইকেট তুলে অবস্থান সমান করে বাংলাদেশ।

প্রথম দিনে প্রথম সেশনে দাপট ছিল স্বাগতিকদের। পরের দুই সেশনে বাংলাদেশ লড়াই করে অনেকটা সমান তালেই। তবে দিন শেষের সমীকরণে এগিয়ে যায় প্রোটিয়ারা।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের কেনাকাটা করতে গিয়ে সড়কে বাবা-ছেলের মৃত্যু

পরবর্তী

ভারতের সাথে অভিন্ন নদীর প্রবাহ নিয়ে আলোচনা চলছে: নৌ প্রতিমন্ত্রী

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সাথে অভিন্ন নদীর প্রবাহ নিয়ে আলোচনা চলছে: নৌ প্রতিমন্ত্রী

এমবাপের সঙ্গে আলভেসের সাক্ষাৎ, ফুটবল ম্যাচের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপের ক্ষেত্রে আলভেসের ‘হ্যাঁ’, হালান্ডে ‘না’

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি

আগস্ট ২৫, ২০২৬

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশের কাছে হেরেই অস্ট্রেলিয়া ‘ওরকম’ পিচ বানিয়েছে, বলছেন গাভাস্কার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিদেশিদের মার্কিন এইচ-১বি ভিসায় বড় ধাক্কা, নতুন নিয়ম

আগস্ট ২৫, ২০২৬

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT