চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ভুগিয়ে টিকে রইলেন ম্যাথুজ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:৪৯ অপরাহ্ণ ১৫, মে ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: দুইশর আগে শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে প্রথমদিনটি নিজেদের করে নেয়ার আভাস দিয়েছিল বাংলাদেশ। তিন স্পিনার উইকেট বের করলেও পেসারদের নিষ্প্রভ থাকায় সেটি হয়নি। স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। অভিজ্ঞ ডানহাতি ব্যাটারের অপরাজিত থেকে যাওয়াও টাইগারদের দুশ্চিন্তার কারণ।

রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমদিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ২৫৮ রান। ম্যাথুজ ১১৪ ও দিনেশ চান্দিমাল ৩৪ রানে অপরাজিত আছেন। তাদের ৩৪.৪ ওভার স্থায়ী অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটি ৭৫ রানের।

ব্যক্তিগত ৬৯ রানে তাইজুল ইসলামের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন ম্যাথুজ। তালুবন্দি করতে পারেননি মাহমুদুল হাসান জয়। পরে আর কোনো সুযোগ দেননি ম্যাথুজ। দারুণ ব্যাটিং করে বাংলাদেশের বিপক্ষে তুলে নেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি। তিন অঙ্কে নোঙর করেন দর্শনীয় এক ফ্লিকে চার মেরে। খেলেন ১৮৩ বল। মারেন ১২ চার ও এক ছক্কা।

শ্রীলঙ্কার দুই ওপেনারের উইকেট তুলে নেন নাঈম হাসান। ১৫ মাস পর সুযোগ পেয়ে সকালের সেশনে জ্বলে ওঠেন এ অফস্পিনার। সাদা পোশাকে ফিরে রঙিন রূপ দেখান চট্টলার তরুণ।

ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। তবে ভালো করতে পারেননি এ ওপেনার। নাঈমের বলে এলবিডব্লিউ হন দুঅঙ্কে যাওয়ার আগেই। ১৭ বলে করেন ৯ রান। ছিল না কোনো বাউন্ডারি।

আরেক ওপেনার ফার্নান্দো ব্যাট করছিলেন সাবলীল। লাঞ্চ বিরতির আগে দ্বিতীয় আঘাত হানেন নাঈম। ফার্নান্দো ৭৬ বলে ৩৬ রান করেন তিনটি চার ও একটি ছক্কায়।

Reneta

৫৪ রান করা কুশল মেন্ডিসকে ফিরিয়ে বড় হতে থাকা জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ধনঞ্জয়া ডি সিলভাকে (৬) আউট করে প্রথম উইকেটের স্বাদ পান সাকিব আল হাসান। শেষের ঘণ্টায় নিরাপদে পথ হেঁটে দিনটি নিজেদের করে নেন ম্যাথুজ-চান্দিমাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামনাঈমবাংলাদেশবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমেন্ডিসম্যাথুসলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক

জুলাই ১০, ২০২৬

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT