সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় কর্মী সমাবেশেরে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি’র সভাপতিত্বে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, বালাদেশের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল এই উত্তর জনপদে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সামশুর রহমান দিলু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুত চৌধুরী এমপি।
সমাবেশে রাজশাহী বিভাগের ৮ জেলার হাজার হাজার নেতা কর্মী অংশ নেন।








