চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁ-হাতের খেল না হওয়ার দিনে ডানহাতি প্রতিরোধ

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
২:৫২ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেটাররা মাঠে ব্যাটিং অনুশীলন করছে, দর্শকরা স্ট্যান্ডে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম, সৌম্য, ইমরুল, মুমিনুল, সাকিব। চট্টগ্রাম টেস্টের টপ অর্ডারে টানা পাঁচ বাঁহাতি ব্যাটসম্যান। ইতিহাসে মাত্র তৃতীয়বার, বাংলাদেশের প্রথম। তবে নিজেদের পছন্দের পিচে ব্যাট-বলের লড়াইকে বাঁ-হাতের খেল বানিয়ে ফেলতে পারেননি পাঁচ জনের কেউই। সৌম্য-মুমিনুল যা একটু লড়লেন, পরে লড়ে চা বিরতি পর্যন্ত গেছেন মুশফিক-সাব্বির।

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে মুশফিক ব্যাটিং নিলে উদ্বোধন করতে আসেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার এক পেসের ঘোড়া প্যাট কামিন্স আগের টেস্টের মতো অতটা ফণা তুলতে পারেননি। তবে নাথান লায়ন শুরু থেকেই ভয়ঙ্কর হয়ে উঠলেন।

তাতে অতি-সতর্ক শুরুর পরও ছত্রখান বাংলাদেশের ইনিংস। তামিম ইকবাল (৯), ইমরুল কায়েস (৪) এবং সৌম্য সরকার (৩৩)। সকলকেই সাজঘরের পথ দেখিয়েছেন লায়ন।

ফেরার আগে প্রতিরোধ গড়েছেন সৌম্য, সঙ্গী মুমিনুল। দুজনের যৌথ প্রযোজনায় এসেছে ৪৯ রান। পরে মুমিনুলের উইকেটও বাগিয়েছেন লায়ন। বহুল আলোচিত মুমিনুলের অবদান ৩১।

ব্যাটে-বলে প্রথম টেস্টের নায়ক সাকিব আল হাসানও বেশিদূর এগোতে পারেননি। টপ অর্ডারে টানা পাঁচ বাঁহাতির চক্র পূর্ণ করা সাকিব ফিরেছেন ২৪ রানে। উইকেটটি অবশ্য অ্যাগারের।

সেখান থেকেই পাল্টা প্রতিরোধ মুশফিক-সাব্বিরের। ৩৮ রান তুলে অবিচ্ছিন্ন থেকে কাঠফাটা রোদ ছেড়ে চা পানে গেছেন দুজনে। টাইগার অধিনায়ক ২৯ ও সাব্বির ২৪ রানে সংগ্রহটাকে বড় করতে নামবে। বাংলাদেশ তাতে ১৫৫ থেকে এগোতে থাকবে ভালো একটা অবস্থান গড়তে।

Reneta

আগে ম্যাক্সওয়েল দিনের সপ্তম ওভারের প্রথম বলে স্লিপে তামিমকে জীবন দেন। কামিন্সের করা শর্ট অফ লেন্থের বলে ব্যাট দিতে যেয়ে কানায় লাগান টাইগার ওপেনার। বল চলে যায় তৃতীয় স্লিপে। ম্যাক্সওয়েল ঠিকমতো নিতে ব্যর্থ হন।

দশম ওভারের প্রথম বলে সহজাত ভঙ্গিতে একটু উঠে এসে লায়নকে মোকাবেলা করতে যেয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন তামিম। চার ওভার বাদে সুইপ করতে যেয়ে পায়ে লাগান ইমরুল। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নিয়ে সফল হয় অস্ট্রেলিয়া। আর ডিফেন্স করতে যেয়ে এলবি হয়ে ফিরতে হয় সৌম্যকে।

মুমিনুলকে এলবির ফাঁদে ফেলে নিজের চতুর্থ উইকেট নিয়েছেন লায়ন। ভয়ঙ্কর হয়ে ওঠা অজি অফস্পিনারের বল ব্যাকফুটে এসে খেলতে যেয়ে গড়বড় করে ফেলেন টাইগার বাঁহাতি। অ্যাগারের বাঁহাতি স্পিনে সেখানে ভেতরে ঢোকা বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সাকিব।

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকার নির্ধারিত দামেই চামড়া কিনবেন ব্যবসায়ীরা: ট্যানারি এসোসিয়েশন

পরবর্তী

আগস্টে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা প্রায় এক লাখ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা প্রায় এক লাখ

বড় দর্শক সমাগমের সঙ্গে ঈদ উদযাপন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যালারিতেও ঈদ আনন্দ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT