চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁধ ভেঙ্গে ফেনীর অর্ধশতাধিক গ্রামে বন্যা

নাফিস ইফতেখার নাফিস ইফতেখার
৭:১০ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

প্রবল বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী এবং সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ৭টি অংশে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে পরশুরাম ও ফুলগাজীর কমপক্ষে ৫০টি গ্রাম।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এটি ফেনীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা।

বৃহস্পতিবার দুপুর থেকেই ভাঙ্গনের শুরু। ফেনীর সিলোনিয়া নদীর সুবার বাজারের পাশে বেড়িবাঁধে ভাঙ্গন তীব্র আকার ধারণ করে। পানিতে তলিয়ে যায় সুবার বাজারের একাংশ, উত্তর মনিপুর, পূর্ব সাহেবনগরসহ ১০টি গ্রাম।

এলাকাবাসীরা বলছে তাদের ঘর বাড়ি সব ভেসে গেছে। খাওয়া থাকা , পোশাক পর্যন্ত তাদের নেই। ফসল নষ্ট হয়ে গেছে। এখন তারা তাকিয়ে আছে সরকারের সাহায্যের দিকে।

পানি বাড়তে থাকায় মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ১০০ সে.মি ওপরে দিয়ে প্রবাহিত হয়। ফুলগাজীর কিসমত ঘনিয়া মোড়া গ্রামে মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে ফুলগাজী বাজার, জয়পুর, বৈরাগপুরসহ ৪০টি গ্রাম পানিতে তলিয়ে যায়।

মির্জানগরের ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু জানায়,আমারা তাৎক্ষনিক ভাবে জনগণের সাহায্য নিয়ে চেষ্টা করেছি বান রক্ষা করার, কিন্তু তা রক্ষা করা সম্ভব হয়নি ।

Reneta

বন্যার পানিতে ৫শ’রও বেশি পুকুরের মাছ ভেসে গেছে। ১০ হাজার একর জমির আমন ফসল তলিয়ে গেছে। ঘরবাড়ি ছেড়েছে বহু মানুষ।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পানির কারণেই এই বন্যা।

বন্যায় পরশুরামের মুহুরী-সিলোনিয়া নদীর বেশ কয়েকটি স্থানে বাঁধ ভেঙে গেছে। বন্যার পানি নেমে গেলে এগুলো পুনর্নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেনীবন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT