চারদিন দীর্ঘ চেষ্টার পরও বাঁচানো গেলো না মরক্কোর শিশু রায়ানকে। উদ্ধারের শেষ মুহূর্তে প্রাণ হারায় রায়ান। গত চারদিন ধরে বিশ্বজুড়ে আলোচনায় ছিলো শিশুটির উদ্ধার প্রক্রিয়ার খবর। মঙ্গলবার সন্ধ্যায় মরক্কোর পার্বত্য শহর শেফশাওয়েনের ১শ ৪ ফুট গভীর কূপে পড়ে যায় শিশুটি। তার পর থেকেই উদ্ধার তৎপরতা চলছিলো।






