অস্ত্র আর টাকা ছাড়া মিলিটারি শাসন জাতিকে কখনো ভালো কিছু দেয়নি মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২১ বছর পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বহুমুখী শিক্ষা ছাড়া দেশ কখনো উন্নত হয় না। সে কারণে সরকার বহুমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেছে।








