চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বহুজাতিক সিন্ডিকেট’ আবারও ধ্বংসের পথে পোল্ট্রি শিল্প

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
১০:২১ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

দেশের অন্যতম পোল্ট্রি শিল্প এলাকা টাঙ্গাইল। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এই জেলায় রেজিস্ট্রিকৃত লেয়ার খামার সংখ্যা ১২৬৯ ও ব্রয়লার খামার সংখ্যা ১৬৭৮টি। অন্যদিকে জেলা পোল্ট্রি শিল্প রক্ষা মালিক সমিতির তথ্য মতে এ জেলায় ছোট বড় খামার আছে ৩০ হাজারের বেশি। তাদের মতে দেশের এক তৃতীয়াংশ মাংস ও ডিমের চাহিদার যোগানদাতা এই জেলা। কিন্তু বর্তমান সময়ে বহুবিধ আগ্রাসনের কবলে পড়ে স্ব-উদ্যোগে গড়ে উঠা প্রান্তজনের এই শিল্প আবার ধ্বংসের পথে।

বিগত দিনে খাদ্যে ও ডিমে সিন্ডিকেট হলেও এবার তারা বেছে নিয়েছেন অন্য পন্থা। পোল্ট্রি শিল্পের অন্যতম উপাদান হলো একদিন বয়সী বাচ্চা। চাহিদার তুলানায় বাচ্চা সরবারহ বন্ধ করে দেবার গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে অভিযোগ করেছেন সাধারণ খামারীরা। তাদের মতে বাচ্চা উৎপাদনকারী কোম্পানীগুলো সিন্ডিকেট করে একদিন বয়সের বাচ্চার দাম বাড়িয়ে দিয়েছেন কয়েকগুন। এদিকে বাড়তি দাম দিয়েও বাচ্চা পাচ্ছেন না খামারীরা। কোম্পানীগুলো নিজেরাই মাংস ও ডিম উৎপাদনের জন্য জারি রেখেছে কৃত্রিম সংকট। যার ফলে স্ব-উদ্যোগে গড়ে উঠা প্রান্তজনের এই শিল্প আবার ধ্বংসের পথে।

সরেজমিনে টাঙ্গাইলের ভূঞাপুর,কালিহাতী, ঘাটাইল ও সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে পাওয়া গেছে একই চিত্র। সর্বত্রই একদিন বয়সী বাচ্চার জন্য হাহাকার। খামারিরা জানান, দু’মাস আগে একদিন বয়সের ব্রয়লার বাচ্চার দাম ধরা হতো থেকে ৪০ টাকা। এখন সেই বাচ্চার দাম ধরা হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা। আগে লেয়ার বাচ্চার দাম ধরা হতো ৫৫ থেকে ৬০ টাকা। এখন সেই বাচ্চার দাম ধরা হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা। খামারীরা আরো জানান, বহুজাতিক কোম্পানীগুলো তাদের উৎপাদিত একদিন বয়সের বাচ্চাগুলো আইন ভঙ্গ করে মাংস ও ডিম উৎপাদনের জন্য নিজেদের খামারে ব্যবহার করছে। এতে করে বাজারে বাচ্চার সংকট দেখা দিয়েছে। প্রান্তিক খামারীরা দাম বেশি গুনেও চাহিদা মোতাবেক বাচ্চা পাওয়া যাচ্ছে না।

তাদের আরো অভিযোগ, পরিকল্পিত ভাবে বাচ্চার কৃত্রিম সংকট তৈরি করে বহুজাতিক কোম্পানীগুলো নিজেরা মাংস ও ডিম উৎপাদনে নিয়োজিত হচ্ছে। যার ফলে একসময় তৃণমূলের খামারগুলি বাচ্চার অভাবে বন্ধ হয়ে যাবে। এতে করে তারা বাজারে ডিম ও মাংসের কৃত্রিম সংকট দেখিয়ে ইচ্ছা মাফিক মুনাফা করতে পারবে। সরকারের দুর্বলতার আর আইনের ফাঁকফোকরের সুযোগ নিয়ে বহুজাতিক কোম্পানীগুলো দিনের পর দিন সরকারের চোখের সামনেই এই চক্রান্তে লিপ্ত রয়েছেন বলেই তারা মনে করছেন।

কালিহাতী উপজেলার জোকার চর গ্রামের লেয়ার খামারী আসাদ চ্যানেল আই অনলাইনকে বলেন, নানা সংকটের মধ্যে দিয়ে একজন খামারীকে দিন পার করতে হয়। ভাইরাস জনিত রোগ-ব্যাধীর জন্য খামারীকে ২৪ ঘন্টাই সজাগ থাকতে হয়। এ যেন এক যুদ্ধ ক্ষেত্র। অধিকাংশ খামারী এই যুদ্ধে পরাজিত। তারপরেও যে দু’একজন জয়ী হয় বা যখনি এই শিল্পের একটু সুদিন আসে তখনি বহুজাতিক কোম্পানীগুলো নতুন নতুন চক্রান্তে লিপ্ত হয়। তিনি আরো বলেন, এর জন্য অন্যতম দায়ী সি.পি কোম্পানী। বহুবার এই সি.পি কোম্পানীর বিরুদ্ধে খামারীরা আন্দোলন করেছে কিন্তু কোন লাভ হয়নি।

ভূঞাপুর উপজেলার লেয়ার পোল্ট্রি মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর ফকির চ্যানেল আই অনলাইনকে বলেন, ভাইরাস জনিত রোগে অনেকগুলো খামারের মুরগি মারা গেছে। যে সমস্ত খামারগুলির মুরগি মারা গেছে তারা নতুন করে বাচ্চা উঠাবে কিন্তু বাজারে কোন কোম্পানীর বাচ্চা পাওয়া যাচ্ছেনা। বাচ্চা না পাওয়ায় কারণে ওই খামারীদের পথের ফকির হওয়া ছাড়া আর কোন উপায় নেই।

Reneta

ঘাটাইল উপজেলার সন্ধানপুর গ্রামের লেয়ার খামরী হেলাল চ্যানেল আই অনলাইনকে বলেন, দুই মাস আগে বাচ্চার অগ্রিম দিয়ে এখনো অনেক খামারী চাহিদা মোতাবেক বাচ্চা পায়নি। কোম্পানীদের কাছে জানতে চাইলে বলে উৎপাদন কম। কিন্ত তা সত্য নয়। আমাদের কাছে খবর আছে সি.পি অন্যান্য কোম্পানীর সাথে সিন্ডিকেট করে তাদের ইন্ট্রিগেশন পোগ্রাম আবার চালু করে মাংস ও ডিম উৎপাদন শুরু করেছে।

পোল্ট্রি শিল্প রক্ষা জাতীয় পরিষদের সহ-সাধারণ সম্পাদক স্বপন চ্যানেল অনলাইনকে বলেন, আমরা বারবার সরকারের কাছে দাবী তুলেছি এই বহুজাতিক কোম্পানীর আগ্রাসনের হাত থেকে এই শিল্পকে রক্ষার জন্য। কিন্তু অদৃশ্য কারণে সরকার আমাদের দাবী আমুলে নেন না। আমরা খামারীরা দেশের মাংস ও ডিমের চাহিদা মেটাতে সক্ষম। আমরা মনে করি, দেশের পোল্ট্রি শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে বহুজাতিক কোম্পানীর কার্যক্রম বন্ধ করা উচিত। যেমন পাশ্ববর্তী দেশ ভারত করেছে।

টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয় কুমার নাগ চ্যানেল আই অনলাইনকে বলেন, কিছু কিছু ক্ষেত্রে এখনো আমারা আমাদের সীমাব্ধতা কাটিয়ে উঠতে পারিনি। সরকারী ভাবে একদিন বয়সের বাচ্চা উৎপাদনের কার্যক্রম চালু হয়েছে যা চাহিদার তুলনায় অপ্রতুল। যে সকল বহুজাতিক কোম্পানীগুলো এসব কাজে জড়িত রয়েছে হাইকোর্টে একটি মামলা থাকায় তাদের বিরুদ্ধে আমরা কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছিনা। সরকার এই বিষয়ে যথেষ্ট সজাগ রয়েছে। অচিরেই এই সকল সমস্যার সমাধান হবে তিনি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোল্ট্রি শিল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বেইজিংয়ের সিনেমা হল এখন বহুমাত্রিক বিনোদন ও লাইফস্টাইল কেন্দ্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT