চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহিষ্কারাদেশ প্রত্যাখ্যান করেছে ছাত্রলীগের পদবঞ্চিতরা

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৩:৩১ অপরাহ্ণ ২১, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

মধুর ক্যান্টিনে হামলার ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে বহিষ্কারের আদেশ প্রত্যাখ্যান করেছে পদবঞ্চিতরা। তাদের দাবি, এটি প্রহসন, হাস্যকর সিদ্ধান্ত। এখানে ‘মূল কালপ্রিট’দের কোনো শাস্তি দেওয়া হয়নি।

মঙ্গলবার তাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে চ্যানেল আই অনলাইনকে এসব কথা বলেন পদবঞ্চিতরা।

জানতে চাইলে ছাত্রলীগের গত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন বলেন: এটি প্রহসনের সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি। যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটিও লোক দেখানো ছাড়া আর কিছুই না। তদন্ত কমিটির কেউ আমাদের সাথে (যারা হামলার শিকার হয়েছি) কোনো যোগাযোগ করেনি। এটি মনগড়া সিদ্ধান্ত। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার সিদ্ধান্ত।

পদবঞ্চিত এই নেতা আরও বলেন, আমাদের উপর দু’দফা হামলা করা হয়েছে। মধুর ক্যান্টিনে হামলার ঘটনায় অনেক কেন্দ্রীয় নেতাও জড়িত ছিল। কিন্তু তাদের কিছুই করা হয়নি। অন্যদিকে হামলায় জারিন দিয়া আহতও হলো, তাকেই আবার বহিষ্কারও করা হলো। আমরা এর নিন্দা জানাই।

কেন্দ্রীয় কমিটিতে পদ না পাওয়া বঙ্গবন্ধু হলের সাধারণ সম্পাদক আল আমিন রহমান বলেন: এটি হাস্যকর সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে ব্যক্তিগত আক্রোশ প্রকাশ পেয়েছে। জারিন দিয়া ঐ দিন আহত হলো। অথচ তাকেই সাময়িক বহিষ্কার করা হয়েছে। আবার যে সালমান সাদিককে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো সে আরও আগে থেকেই ছাত্রলীগ থেকে বহিষ্কৃত। আসলে সবই লোক দেখানো, তারা (সংগঠনের শীর্ষ নেতারা) নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে সোমবার রাতে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামলার ঘটনায় সংগঠনটির পাঁচ নেতাকর্মীকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।

স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে জিয়া হল ছাত্রলীগ কর্মী সালমান সাদিককে। আর সাময়িক বহিষ্কার করা হয়েছে- বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী মুরসালিন অনু, জিয়া হল ছাত্রলীগের কর্মী সাজ্জাদুল কবির, কাজী সিয়াম ও সাবেক কেন্দ্রীয় সদস্য জারিন দিয়াকে।

ট্যাগ: ছাত্রলীগপদবঞ্চিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বাংলাদেশ কোয়ালিটি ক্রিকেট খেললেই আমি খুশি’

পরবর্তী

নতুন লুকে বাহবা পাচ্ছেন অনন্ত

পরবর্তী

নতুন লুকে বাহবা পাচ্ছেন অনন্ত

খালেদা জিয়া

খালেদার আদালত স্থানান্তরের গেজেট বাতিলে নোটিশ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT