চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বস্তির ক্ষতিগ্রস্তদের জন্য স্থায়ী আবাসনের অনুরোধ ফখরুলের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ০৮, জুন ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার কারণে ক্ষতিগ্রস্তদের স্থায়ী আবাসনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার সাততলা বস্তি পরিদর্শন শেষে সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে এ আবেদন জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, “সরকার বাজেটে মেগা প্রজেক্টের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করছে। দশ হাজার কোটি টাকার বরাদ্দ হয়ে যায় পঞ্চাশ হাজার কোটি টাকা। অথচ বস্তিবাসীসহ গরিব মানুষদের জন্য সরকারের কোন বাজেটে বরাদ্দ নেই।”

তিনি বলেন, “আমরা বিএনপির পক্ষ থেকে সীমিত সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে দাঁড়াবো। আগামী দুই-একদিনের মধ্যে এ সাহায্য পৌঁছে দেওয়া হবে।”

এর আগে মির্জা ফখরুল ক্ষতিগ্রস্ত বস্তি পরিদর্শন করেন এবং বস্তিবাসীদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। বারবার আগুন লাগার কারণে সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল।

এ সময় তার সঙ্গে ছিলেন গত নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, ঢাকা উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

Reneta

গতকাল সোমবার রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে আগুনের ঘটনা ঘটে।সোমবার ভোর রাত ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। অগ্নিকাণ্ডে কয়েক শ ঘর পুড়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT