চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বসুন্ধরা শপিং মলেই থাকছে স্টার সিনেপ্লেক্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

বসুন্ধরার সঙ্গে স্টার সিনেপ্লেক্সের চুক্তি আবারও নবায়ন করা হচ্ছে। ফলে বসুন্ধরা সিটি শপিং মলেই থাকছে স্টার সিনেপ্লেক্সের ছয়টি থিয়েটার।

বসুন্ধরা কর্তৃপক্ষের সঙ্গে স্টার সিনেপ্লেক্সের চুক্তি নবায়ন হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।

তিনি বলেন, বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। স্টার সিনেপ্লেক্স আগের মতই থাকছে এখানে। আমরা চুক্তি নবায়ন করতে যাচ্ছি।

মানুষের প্রতিক্রিয়া এবং ভালোবাসা দেখে বসুন্ধরা কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে বলে জানান তিনি। এজন্য বসুন্ধরা গ্রুপের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রুহেল।তার আন্তরিকতা এবং ইতিবাচক মনোভাবের কারণেই এটা সম্ভব হয়েছে বলে মনে করেন মাহবুব রহমান।

তিনি বলেন, ১৬ বছরের পথচলায় বসুন্ধরা কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা বরাবরই অনুপ্রাণিত করেছে আমাদেরকে। আগামিতেও এই সৌহার্দ্য, সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি। অগণিত দর্শক, শুভানুধ্যায়ীর ভালোবাসা আর আমাদের আবেদন মূল্যায়ন করে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে তারা চলচ্চিত্রপ্রেমী দর্শকদের প্রতি যে সম্মান দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। একই সাথে অশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের অগণিত দর্শক, শুভানুধ্যায়ীদের, যাদের ভালোবাসা স্টার সিনেপ্লেক্সকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। বসুন্ধরায় স্টার সিনেপ্লেক্স থাকবেনা জেনে দর্শকদের যে প্রতিক্রিয়া দেখেছি তাতে আমি অভিভূত। এই ভালোবাসাই আমাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়।

২০০৪ সালে স্টার সিনেপ্লেক্সের পথচলা শুরু হয় রাজধানীর প্রাণকেন্দ্র পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। বর্তমানে রাজধানীতে তাদের আরও তিনটি স্থানে মাল্টিপ্লেক্স রয়েছে। ধানমন্ডির সীমান্ত সম্ভার ও মহাখালীর এসকেএস টাওয়ারে দু’টি শাখার পাশাপাশি মিরপুরে আরেকটি মাল্টিপ্লেক্স উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহবুব রহমান রুহেললিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

জুলাই ১৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নামছে ফিফা

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT