চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বসন্তের সন্ধ্যায় সুরের ফল্গুধারা

তানভীর আশিক তানভীর আশিক
১২:০০ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৮
ডিজিটাল শর্ট, বিনোদন, মাল্টিমিডিয়া
A A
চ্যানেল আই অনলাইন- বসন্তের সন্ধ্যায় সুরের ফল্গুধারা

চ্যানেল আই অনলাইন- বসন্তের সন্ধ্যায় সুরের ফল্গুধারা

ঘড়ির কাঁটায় সন্ধ্যা ৭টা ছুঁইছুঁই করছে। নগরের বুকে তখন স্নিগ্ধ ফাল্গুনী বাতাস। বলছিলাম গেলো বৃহস্পতিবারের কথা। রাজধানীর লালমাটিয়ায় ‘বেঙ্গল বই’ প্রাঙ্গণে কোন সুরমূর্ছণার সূচনা লগ্নের টান টান অপেক্ষা। দর্শক সারিতে বসে আছেন বিদগ্ধ শ্রোতামণ্ডলী। হঠাৎ মঞ্চের আলো জ্বললো। মঞ্চে গিয়ে বসলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। তিনি মূলত অনুষ্ঠানটির সঞ্চালক। আর অনুষ্ঠানটি হচ্ছে ‘মোদের গরব মোদের আশা’ শীর্ষক অডিও সিডির প্রকাশনা অনুষ্ঠান।

শিল্পী সিফায়েত উল্লাহ মুকুলের কণ্ঠে ধারণ করা অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন এবং দ্বিজেন্দ্রলাল রায়ের গানের সংকলন নিয়ে ‘মোদের গরব মোদের আশা’ অ্যালবামটি। তিন কবির গান নিয়ে এটি বেঙ্গলের দশম অ্যালবাম।

চ্যানেল আই অনলাইন- গানের অ্যালবামের মোড়ক উন্মোচন
গানের অ্যালবামের মোড়ক উন্মোচন

সিফায়েত উল্লাহ মুকুল পেশায় উন্নয়ন কর্মী হলেও মননে একনিষ্ঠ সংস্কৃতিকর্মী। শিক্ষার্থী অবস্থায় তিনি বিশিষ্ট সংগীতগুরুদের সান্নিধ্য পেয়েছেন, তাঁদের মধ্যে, মৃদুলকান্তি চক্রবর্তী, সেলিনা মালেক চৌধুরী, অপলা নভেদ, মিতা হক, লাইসা আহমেদ অন্যতম। নিবিড় পরিচর্যা পেয়েছেন শিল্পী-শিক্ষক আব্দুল ওয়াদুদের কাছে। ছায়ানটের সংগীতবিদ্যায়তনের সনদ পরীক্ষায় তিনি প্রথম হয়েছিলেন। ‘জাহেদুর রহমান স্মৃতি পুরস্কার’ প্রতিযোগিতায় একাধিকবার প্রথম মান পেয়েছেন। বর্তমানে সংগীতশিক্ষক ও সংগঠক হিসাবে ছায়ানট এবং জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন। নিরলসভাবে কাজ করে চলেছেন বাঙালি সংস্কৃতি ও মূলধারার সংগীতপ্রসারে। রবীন্দ্রনাথ ও তিনকবির গান চর্চায় নিজেকে ব্যাপৃত রেখেছেন।

অনুষ্ঠানে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. সারওয়ার আলী। সে সময় তিনকবির গানকে কণ্ঠে ধারণ করার জন্য সিফায়েত উল্লাহ মুকুলের প্রশংসা করে তিনি বলেন, কাজটা কঠিন, আর মুকুল সেই কঠিন কাজটাই করেছেন সার্থকভাবে।

মোড়ক উন্মোচন শেষে শিল্পী সিফায়েত উল্লাহ মুকুল গান পরিবেশন করেন। গানের মূর্ছণায় ফাল্গুনী সন্ধ্যায় ‘বেঙ্গল বই’ প্রাঙ্গণে নেমে আসে সুরসুধায় আচ্ছন্ন আবহ। এই ভাষার মাসে শিল্পী যখন তার মায়া মাখানো ভরাট কণ্ঠে গেয়ে ওঠেন ‘মোদের গরব মোদের আশা/ আ মরি বাংলা ভাষা’ উপস্থিত শ্রোতা-দর্শক মোহগ্রস্ত হয় সুর ও সংগীতে। তারপর শিল্পী গেয়ে চলেন একের পর তিনকবির গান। শ্রোতারাও স্থির হয়ে আকণ্ঠ ডুবে থাকেন সংগীতে।

চ্যানেল আই অনলাইন- শিল্পী সিফায়েত উল্লাহ মুকুল
শিল্পী সিফায়েত উল্লাহ মুকুল

গান শেষে শিল্পী সিফায়েত উল্লাহ মুকুলের কাছে চ্যানেল আই অনলাইনের প্রশ্ন, কেন অ্যালবামে শুধু তিন কবির গান? স্মিত হেসে উত্তর দিলেন তিনি, ’আসলে রবীন্দ্র-নজরুলের চেয়ে অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন এবং দ্বিজেন্দ্রলাল রায় এই তিনকবির গান নিয়ে চর্চাটা কম। অথচ এই তিনকবির গানের কথা ও সুর হৃদয়ের গভীরে দ্যোতনা তৈরি করে। এই গানগুলোর কোন স্বরলিপি নেই। আদিতে গানগুলো যেভাবে গাওয়া হয়েছিলো আমার চেষ্টা ছিলো তা হুবহু ধরে রাখার।’

বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বলেন, ‘মোদের গরব মোদের আশা’ অ্যালবামটি তাদের জন্যই যারা শুদ্ধ সংগীত শুনতে চান, যারা প্রকৃত সংগীতকে ভালোবাসেন।’

 

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ভিন্ন আঙ্গিকে মুক্তিযুদ্ধের নান্দনিক বয়ান উপন্যাস ‘জলপাই রঙের কোট’

পরবর্তী

বিএনপিতে কি গৃহদাহ আসন্ন?

পরবর্তী
বিএনপি

বিএনপিতে কি গৃহদাহ আসন্ন?

এমেরির সঙ্গে নেইমার

এনরিকে কোচ হলে ‘পিএসজি ছাড়বেন’ নেইমার

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT