চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে নেই দর্শক, বল খুঁজতে গ্যালারিতে অজি ক্রিকেটাররা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

রীতিমত ভুতুড়ে অবস্থা যেন। ৪৮ হাজার ধারণ ক্ষমতার মাঠে দর্শক বলতে কেবল একজন, তার দেহে আবার প্রাণ নেই! প্রতীকী অর্থে এক মূর্তিকে দর্শক সারিতে বসিয়ে শূন্যতা পূরণের চেষ্টা চালানো হল। তাতেও খুব একটা কাজ হল না। খেলোয়াড়দের উৎসাহ দেয়া ছাড়াও যে ম্যাচে সমর্থকদের আরও নানা কাজে উপকারে লাগে, সেটাই সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টের পেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা!

বিষয়টা খোলাসা করা যাক। করোনা ভাইরাস আতঙ্কে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচ হয়েছে দর্শকহীনভাবে। বিশাল মাঠে শব্দ বলতে ব্যাট-বলের ঠুকঠাক, আর খেলোয়াড়দের একে অপরের উদ্দেশ্যে বলা কথা। এমনও হয়েছে ব্যাটসম্যান ছক্কা মারলে সেই বল কুড়িয়ে আনতে গ্যালারিতে ছুটতে হয়েছে ক্রিকেটারদেরই।

অদ্ভুত দৃশ্যটি ছিল নিউজিল্যান্ড ইনিংসের সময়। স্টিভেন স্মিথের বলে এত বড় এক ছক্কা মারলেন জিমি নিশাম, বল কোথায় গিয়ে পড়েছে সেটাই বুঝে উঠতে পারলেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। আসন সারির নিচে বল খুঁজতে তাই গ্যালারিতে ছুটে আসতে হল তাদের। যারা মূল স্কোয়াডে ছিলেন না, তারাও লাগালেন খোঁজ। সাহায্য করতে এগিয়ে এলেন গ্রাউন্ডসম্যানরাও। চেয়ারের নিচে তন্নতন্ন করে খুঁজে অবশেষে পাওয়া গেল বল। পাড়ার ক্রিকেটে ঝোপঝাড়ে বল পড়লে যে দৃশ্য দেখা যায়, এ যেন সেটাই। গ্যালারিতে দর্শক থাকলে এমন কষ্ট করতে হয় কখনো!

ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়ার সৌজন্যে

অস্ট্রেলিয়ার মাঠে এভাবে দর্শকহীনভাবে খেলার সুযোগটা কাজে লাগাতে পারেনি নিউজিল্যান্ড। অজিদের ২৫৮ রানের বিপরীতে ১৮৭ করে অলআউট হয়ে ৭১ রানে ম্যাচ হেরেছে কিউইরা।

ম্যাচ শেষেও দেখা গেছে মজার এক দৃশ্য। ম্যাচের পর প্রতিপক্ষের সঙ্গে ক্রিকেটারদের হাত মেলানোর দৃশ্যটা পাল্টে গেছে করোনা ভাইরাসের কারণে। পরিবর্তে একে অপরের উদ্দেশ্যে হাততালি দিয়েছেন দুদলের খেলোয়াড়রা। হয়নি ফিস্ট বাম্পও। এমনকি ম্যাচে উইকেট পাওয়ার পরও সতীর্থের সঙ্গে হাত মেলাননি ক্রিকেটাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT