চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড বাদশার সঙ্গে সৃজিত-মিথিলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

কলকাতায় চলছে উৎসব। ২৫তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবকে ঘিরে পশ্চিমবঙ্গের প্রাণ কেন্দ্রে বসেছে তারার হাট। ভারতের বিভিন্ন অঞ্চলের তারকা তো আসছেই, সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ থেকেও সেখানে ভিড় করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট তারারা। সোশাল মিডিয়ায় ঘুরছে উদ্বোধনী দিনে তারাদের ছবি। আর এসবের মাঝেই একটি স্থিরচিত্র মনযোগ কেড়ে নিলো বাঙালি দর্শকের! কী সেটা?

২৫তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। স্বাভাবিক ভাবেই তাকে ঘিরেই চলছে লোকের হুড়োহুড়ি। সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে তারকাদেরও যেনো শাহরুখের সাথে এক মুহূর্তু কাটানোর বায়না! তার প্রমাণ পাওয়া গেলো পশ্চিম বঙ্গের শীর্ষ তারকাদের মধ্যেও! আর এর উজ্জ্বল প্রমাণ সৃজিত মুখার্জী!

শাহরুখকে হাতের কাছে পেয়ে তার সাথে ছবি তুলে রাখার ধৈর্য্য সামলাতে পারেননি ‘অটোগ্রাফ’ খ্যাত এই নির্মাতা। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও শেয়ার করেছেন সৃজিত।

শাহরুখ-মিথিলার সাথে তোলা ছবিটি ফেসবুকে পোস্ট করে সৃজিত লিখেছেন, ‘দ্য কিং এন্ড আই’!

শুক্রবার বিকেলে ২৫তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকার কথা ছিল বলিউড তারকা অমিতাভ বচ্চনের। গত কয়েক বছর ধরেই তিনি এই উৎসব উদ্বোধন করছেন। কিন্তু শেষ মুহূর্তে আয়োজকরা জানতে পেরেছেন অসুস্থতার কারণে কলকাতায় আসতে পারবেন অমিতাভ বচ্চন।

প্রদীপ জ্বালিয়ে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন শাহরুখ খান এবং সৌরভ গাঙ্গুলী।

Reneta

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজ চক্রবর্তী, মহেশ ভাট, যিশু সেনগুপ্ত, রাখি গুলজার, ভল্কার স্কলডন, অ্যান্ডি ম্যাকডয়েল, দুসান হানাক, সন্দীপ রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির, সৃজিত মুখোপাধ্যায়, মিমি, নুসরাত, পায়েল, কোয়েল, শ্রাবন্তী, রুক্মিণী, প্রিয়াঙ্কা, ঋতাভরী, পাওলি, সৌরসেনী, শুভশ্রী, অঙ্কুশ, দেব-সহ একাধিক টলিউড ব্যক্তিত্ব।

উৎসবে মোট ২১৪ টি ফিচার ছবি দেখানো হবে। যার মধ্যে থাকবে ১৫২ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র। ৭৬ টি দেশের ছবি দেখানো হতে চলেছে উৎসবে। যার মধ্যে ভুটান, আফগানিস্তান, সিরিয়া, গুয়াতেমালা, উরুগুয়ে, লেবানিয়ার মতো দেশের ছবি রয়েছে।

এই উৎসবে থাকছে বাংলাদেশের দুটি ছবি। একটি ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত ‘আলফা’ এবং অন্যটি ‘চন্দ্রাবতী কথা’। ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে সমাপ্তি অনুষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডবাদশামিথিলালিড বিনোদনশাহরুখ খানসৃজিত
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT