চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড বক্স অফিসে কমেডির জয়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

শুক্রবার (৬ ডিসেম্বর) বলিউডে মুক্তি পেয়েছে ভিন্ন ঘরানার দুটি ছবি। সিনেমা দুটির একটি হলো ঐতিহাসিক পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনীকে কেন্দ্র করে নির্মিত ‘পানিপথ’ এবং অপরটি হলো ১৯৭৮ সালে মুক্তি প্রাপ্ত বি আর চোপড়া পরিচালিত সিনেমা ‘পতি, পত্নী অর ওহ’ এর রিমেক!

দুটি ভিন্ন ঘরানার ছবি হলেও বক্স অফিসে ঠিকই মুখোমুখি পানিপথ ও পতি, পত্নী অর ওহ! যদিও বক্স অফিস দখলের এই যুদ্ধে ‘পানিপথ’-এর চেয়ে এগিয়ে তুলনামূলক কম বাজেটের কমেডি নির্ভর ছবি ‘পতি, পত্নী অর ওহ’।

বলিউড মুভি রিভিউজের মতে মুক্তির প্রথমদিনে ‘পতি পত্নী অর ওহ’ এর আয় দাড়িয়েছে পৌনে ৯ কোটি রুপি। যা চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণার সাথে অনেকটাই মিলে গেছে। ৪০ কোটি রুপি বাজেটের ‘পতি, পত্নী অর ওহ’ সিনেমাটি মুক্তি পেয়েছে ভারতের দুই হাজার প্রেক্ষাগৃহে। ছবিটিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডে ও ভূমি পেড়নেকর।

ছবিটির আয়ের দিকে লক্ষ্য করে সিনেমা বিশ্লেষকরা একে আয়ুষ্মানের সিনেমার সাথে তুলনা করেছেন। যাকে বলা হয় কম বাজেটের হিট সিনেমা! তবে সামনের দিনগুলোতে ছবিটির আয় কেমন দাঁড়ায় এর উপরই নির্ভর করবে বিষয়টি।

অন্যদিকে ‘পানিপথ’-এর আয়ের ক্ষেত্রেও ট্রেড অ্যানালিস্টদের ধারণা অনেকটা মিলে গেছে। কারণ এ ছবিটির ক্ষেত্রে চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করেছিলেন যে মুক্তির দিনে ছবিটি বড়জোর ৩-৫ কোটি রুপি আয় করতে পারে! সে মতোই শুক্রবার মুক্তির দিনে ছবিটি আয় করেছে মাত্র সাড়ে তিন কোটি রুপি!

৭৫ কোটি রুপি বাজেটের এই ছবিটিও মুক্তি পেয়েছে ভারতের দুই হাজার প্রেক্ষাগৃহে। তবে বরাবরের মতই অর্জুন কাপুর অভিনীত এই ছবিটিও তেমন আশানুরূপ ফল দেখাতে পারেনি।

Reneta

ইতিহাসনির্ভর ছবি তৈরির ঝোঁক আশুতোষ গোয়ারিকরের। এর আগে ‘লগন’, ‘যোধা আকবর’, ‘খেলে হাম জি জান সে’ ও ‘মহেঞ্জোদারো’র মত ইতিহাসভিত্তিক ছবি নির্মাণ করে সফলতা দেখান তিনি। তবে ‘পানিপথ’ ছবিটি যে তেমন জমবে না তার ধারণা মুক্তির প্রথম দিনেই আঁচ করা গেছে।

‘পানিপথ’ সিনেমাটিতে মারাঠাপ্রধান সদাশিব রাও ভাও চরিত্রে দেখা গেছে অর্জুন কাপুরকে। এছাড়াও আহমেদ শাহ আবদালির চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত এবং পার্বতী বাঈ চরিত্রে অভিনয় করেছেন কৃতি শ্যানন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্যা পান্ডেঅর্জুন কাপুরকার্তিক আরিয়ানকৃতি শ্যাননভূমি পেড়নেকরসঞ্জয় দত্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে বদনাম হচ্ছে সরকারের

পরবর্তী

মাবিয়ার পর ভারোত্তোলনে জিয়ারুলের সোনার হাসি

পরবর্তী

মাবিয়ার পর ভারোত্তোলনে জিয়ারুলের সোনার হাসি

সাইফকে বিয়ে করা আমার জীবনের সেরা সিদ্ধান্ত: কারিনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT