চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী সানা খানের বলিউড ছাড়ার ঘোষণা

সিএইচআই + এইচটিসিএইচআই + এইচটি
২:৩৭ অপরাহ্ন ০৯, অক্টোবর ২০২০
বিনোদন
A A

বৃহস্পতিবার গভীর রাতে সকলকে অবাক করে দিয়ে নিজের ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারের ইতি টানলেন সানা খান। বিগ বস সিজন ৬-এর সুবাদে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন সানা। সালমান খানের ঘনিষ্ঠ নায়িকা হিসেবেই বলিউডে পরিচয় তার।

তবে কেন আচমকা শোবিজকে চিরকালের মতো বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন ৩২ বছরের এই নায়িকা? তিনি জানান, ‘সর্বময়কর্তার দেখানো পথে হেঁটে মানুষের সেবা করতে চান’।

নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে সানা একটি দীর্ঘ বার্তা পোস্ট করে গ্ল্যামার দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন সানা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন- ‘আমার সবচেয়ে খুশির মুহূর্ত। আল্লাহ আমায় পথ দেখাক এই যাত্রায়। আমাকে নিজেদের দোয়ায় স্মরণে রাখবেন’।

ইনস্টাগ্রাম পোস্টে সানা লেখেন- ‘আমি আমার জীবনের গুরুত্বপূর্ন অধ্যায়ের মধ্যে রয়েছি। আমি কয়েক বছর ধরে শোবিজের দুনিয়ায় জীবন কাটাচ্ছি, এবং এই সময় আমি প্রচুর খ্যাতি, সম্মান, অর্থ ও ভালোবাসা পেয়েছি আমার ভক্তদের কাছ থেকে- আমি কৃতজ্ঞ। তবে গত কয়েক দিন ধরে আমার মাথায় একটা চিন্তা-ভাবনা কাজ করছে, একজন কি শুধুই নিজের জন্য অর্থ এবং খ্যাতির খোঁজে জন্ম নেয়? এটা কি মানুষের নৈতিক দায়িত্ব নয়- যারা দুঃস্থ, যাদের নিঃসম্বল তাদের সেবা-যত্ন করার? মানুষের কি এটা ভাবা উচিত নয় যে মরণের পরে কী হবে? আমরা তো যে কোনও সময়ই মরতে পারি, তাই না?’

সানা আরও লেখেন, তিনি ধর্মের পথে হেঁটে এর উত্তর খুঁজতে চান। তার মতে, ‘পৃথিবীতে জন্ম নিয়ে মৃত্যু পরবর্তী জীবনের উন্নতির জন্য কাজ করা দরকার। সৃষ্টিকর্তার নির্দেশ মতো যদি একজন ভৃত্য তার জীবন যাপন করেন তাহলেই ভালো। সবসময়ে অর্থ ও খ্যাতির পিছনে ছুটে বেড়ানোর অর্থহীন’।

সবশেষে ‘জয় হো’ তারকা যোগ করেন- ‘তাই আমি ঘোষণা করছি আজ থেকে আমি শোবিজের দুনিয়া, সেই জীবনশৈলীকে আমি বিদায় জানাচ্ছি। আজ থেকে আমি মানব সেবার জন্য কাজ করব এবং সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলব। প্রত্যেক ভাইবোনকে আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করতে বলছি যাতে আমায় এই কাজে তিনি অনুমতি দেন এবং আমার সব ভুল-ত্রুটি মাফ করে উনি আমায় গ্রহণ করেন’।

Reneta

মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সানার এই পোস্ট। সানার সিদ্ধান্তকে সমর্থন জানান তার বি-টাউনের বন্ধুরাও। দিব্য আগরওয়াল লেখেন- ‘তুমি যে সিদ্ধান্ত খুশি থাকবে..তুমি একজন সুন্দর মনের মানুষ…তুমি নিজের রাস্তা খুঁজে পেয়েছো আমি তাতেই খুশি..আল্লাহ তোমায় খুশি দিক..আমিন’। সানার ‘স্পেশ্যাল ওপস’ কো-স্টার তথা অভিনেতা ইব্রাহিম মুজাম্মিল লেখেন- ‘তোমার জন্য সৌভাগ্য কামনা করি, আগামি সফর ভালো কাটুক, যে সিদ্ধান্ত তুমি নিয়েছে ভালো থাক। আল্লাহ আমাদের সকলকে পথ দেখাক’।

২০১২-১৩ সালে বিগ বসের মঞ্চে সিজন ৬- এর ফাইনালিস্ট ছিলেন সানা। এই শোয়ের জেরেই খ্যাতির শিখরে পৌঁছান নায়িকা। যদিও গ্ল্যামার দুনিয়ায় তার পথচলা শুরু ২০০৫ সালে। হিন্দির পাশাপাশি তামিল,তেলুগু ছবিতেও অভিনয় করেছেন সানা- তবে তার ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ছবি নিঃসন্দেহে সালমান খানের সঙ্গে ‘জয় হো’ এবং ইরোটিক থ্রিলার ‘ওয়াজাহ তুম হো’। সানাকে শেষ দেখা গিয়েছে হটস্টারের ‘স্পেশ্যাল ওপস’ ওয়েব সিরিজে।

এর আগে গত বছরই বলিউডকে চিরতরে বিদায় জানান অভিনেত্রী জায়রা ওয়াসিম। জানান ‘ইমানের প্রতি দায়বদ্ধ’ থাকতেই এই সিদ্ধান্ত।

Jui  Banner Campaign
ট্যাগ: জয় হোবলিউডসানা খানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT