চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে শুধু পাঁচ অভিনেতার তারকাখ্যাতি আছে: সালমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৯
বিনোদন
A A

ফিল্মফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলিউডের সালমান খান বলেছেন, বলিউডে মাত্র পাঁচজন তারকা আছেন যাদের তারকাখ্যাতির ধারে কাছেও কেউ যেতে পারেননি। তারা হলেন শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, অজয় দেবগণ এবং সালমান খান নিজেই।

বলিউড ইন্ডাস্ট্রিতে গত আড়াই দশক ধরেই চলছে খানদের রাজত্ব। বক্স-অফিস কখনো দখলে থেকেছে শাহরুখের, কখনো সালমানের আবার কখনো বা আমির খানের। এই তিন খানের সাথে তুমুল প্রতিযোগিতায় টিকে থেকেছেন অক্ষয় কুমার ও অজয় দেবগণের মত জনপ্রিয় অভিনেতারাও। যদিও বর্তমানে পুরনো সুপারস্টারদের পাশাপাশি কয়েক বছর ধরেই বলিউড ইন্ডাস্ট্রিতে দ্যুতি ছড়াচ্ছেন নতুন কয়েকজন তারকা। যাদের মধ্যে হৃতিক রোশন, রণবীর কাপুর, রণবীর সিং, শহিদ কাপুর, বরুণ ধাওয়ান অন্যতম।

তবে তারকাখ্যাতি বজায় রাখাটা কতটা সহজ বা কঠিন হতে পারে সে প্রসঙ্গে সালমান বলেন যে, ”স্টারডম খুব সহজেই হারিয়ে যায়। সারাজীবন এটাকে বয়ে নিয়ে চলা খুবই কঠিন ব্যাপার। তবে আমি মনে করি আমরা পাঁচজন, মানে শাহরুখ, আমির, আক্কি(অক্ষয়), অজয় এবং আমি এটাকে এখনও ঠিকঠাক ভাবে ধরে রাখতে পেরেছি। আশা করি আগামী বেশকিছু বছরও আমরা সবকিছুর বিনিময়ে এটাকে ধরে রাখার চেষ্টা করব। নতুনদের অনেকে বক্স অফিসে ভালো করলেও এখন পর্যন্ত সেভাবে কোন অভিনেতাই সুপারস্টার হতে পারেনি।”

বর্তমানে সালমান ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘দাবাং থ্রি’র শুটিং নিয়ে। এছাড়াও আলিয়া ভাটের বিপরীতে সঞ্জয় লীলা বানসালির ‘ইনসাল্লাহ’ সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে সালমানকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারঅজয় দেবগনআমির খানশাহরুখ খানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য: ৬ স্বর্ণসহ ৯ পদক জয়

সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য: ৬ স্বর্ণসহ ৯ পদক জয়

জুলাই ২১, ২০২৬

পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

জুলাই ২১, ২০২৬

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

পারেদেসকে ‘লাল কার্ড’ দেখানোর খবর ঠিক নয়, হাতাহাতির ঘটনা তদন্ত করছে ফিফা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT