চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে বাড়ছে বাঙালি তারকাদের কদর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ন ০৭, আগস্ট ২০২০
বিনোদন
A A

ভারতীয় বাংলা সিনেমার তারকাদের বলিউড সিনেমাতে অভিনয় করা এখন আর নতুন কোন বিষয় নয়। বিভিন্ন সময়ই অনেক বাঙালি অভিনেতা অভিনেত্রী তাদের অভিনয়ের জাদু দেখিয়েছেন বলিউড সিনেমাতে। তবে চলতি বছর যেন এর মাত্রা ক্ষাণিকটা বেড়ে গেছে। এর কারণ হিসেবে বলা যায়, অনলাইন প্লাটফর্মের আবেদন!

করোনা ভাইরাসের কারণে বর্তমানে প্রেক্ষাগৃহগুলো বন্ধ থাকায় ছবি মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্মগুলোতে। আর এই প্লাটফর্মে বেশি সংখ্যক দর্শক ধরার বিষয়টি থাকায় বলিউডের তারকাবহুল ছবিতেও তাই জায়গা করে নিচ্ছেন আঞ্চলিক ভাষার সিনেমা তারকারা! তারই ধারাবাহিকতায় বাঙালি তারকারাও আগের তুলনায় বেশি করে জায়গা করে নিচ্ছেন হিন্দি ভাষার সিনেমা কিংবা ওয়েব সিরিজগুলোতে।

চলতি বছরে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া ছবিগুলো বেশ দর্শক সমাদৃতও হচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক এমনই পাঁচজন ভারতীয় বাংলা সিনেমার তারকাদের, যারা এ বছর কাজ করেছেন বলিউড সিনেমায়:

পরমব্রত চট্টোপাধ্যায় 
আট বছর আগে সুজয় ঘোষের ‘কাহানি’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় অভিষেক করেছিলেন ভারতীয় বাঙালি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। যেখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় সবাইকে মুগ্ধ করেছিল তার অভিনয়। এরপর তাকে ‘গ্যাং অব ঘোস্ট’ এবং ‘ইয়ারা সিলি সিলি’ এর মত সিনেমাতে অভিনয় করতে দেখা গেলেও ছবিগুলো তেমন একটা হিট হয়নি। তবে ২০১৮ সালে আনুশকা শর্মার বিপরীতে ‘পরি’ সিনেমাটিতে অভিনয় করে আবারও আলোচনায় আসে এই অভিনেতা। এরপর চলতি বছর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বুলবুল’ সিনেমাটি। যা বেশ দর্শক সমাদিত হয়েছে এবং একই সঙ্গে তার অভিনয় নজর কেড়েছে হিন্দি সিনেমার দর্শকদের কাছেও।

স্বস্তিকা মুখোপাধ্যায়
কলকাতার সিনেমায় স্বস্তিকা মানেই যেন অন্যরকম আলোচনার বিষয়বস্তু। তবে বলিউড সিনেমায় খুবই সাধারণ চরিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে। ওটিটি প্লাটফর্মে মুক্তি প্রাপ্ত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ এ খুব অল্প সময়ের জন্য দেখা গেলেও তার অভিনয় কিছু বেশ ব্যতিক্রমী। অন্যদিকে ‘দিল বেচারা’ সিনেমায় একজন মায়ের চরিত্রও বেশ সুন্দর ফুটিয়ে তুলেছিলেন এই বঙ্গ ললনা।

শাশ্বত চ্যাটার্জী
বিদ্যা বালান অভিনীত ‘কাহানি’ ছবিতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে শ্বাশত চ্যাটার্জীকে দেখা গেলেও, রণবীর কাপুরের ‘জজ্ঞা জাসুস’ সিনেমাতে বেশ সাধারণ ভাবেই দেখা গিয়েছিল। তবে সম্প্রতি তিনি মন কেড়েছেন ‘দিল বেচারা’ সিনেমায় কিজির বাবার চরিত্রে। ক্যানসার আক্রান্ত একজন সন্তানের বাবা কতটা অসহায় হতে পারে তা পর্দায় বেশ সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন এই অভিনেতা।

যিশু সেনগুপ্ত
বলিউডের সাথে জিশু সেনগুপ্তের পথ চলা অনেকদিনের। বলিউডের সিনেমা পর্দায় বহুবারই দেখা মিলেছে এই অভিনেতার। বারফি, মারদানি, মারদানি ২, পিকু, মণিকর্নিকা সহ আরো অনেক সিনেমায় দেখা মিলেছে এই অভিনেতার। শোনা গেছে, বলিউডে তার পরবর্তী সিনেমা হতে যাচ্ছে মহেশ ভাট পরিচালিত সিনেমা ‘সাদাক ২’। যা চলতি মাসেই অনলাইনে মুক্তি পাচ্ছে।

পাওলি দাম
বলিউডে ‘হেইট স্টোরি’ এর মত সিনেমাতে অভিনয় করে অভিষেক করলেও সেসময় তার অভিনয়ের জাদুতে অনেকেই পটেছেন। তবে সম্প্রতি তার অভিনীত ‘বুলবুল’ ও ‘কালী’ সিনেমাটি যেন প্রশংসার অন্যতম পর্যায়ে চলে গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জিশু সেনগুপ্তপরমব্রত চট্টোপাধ্যায়পাওলি দামস্বস্তিকা মুখোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT