চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে চুরি-ডাকাতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ২২, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

সিনেমায় গুরুত্বপূর্ণ সম্পদ চুরি, ব্যাংক ডাকাতি কিংবা লুটের ঘটনা আর চোর-পুলিশের লুকোচুরি খেলার বিষয়টা উপভোগ করেন না এমন দর্শক কমই পাওয়া যাবে। হলিউডে এই বিষয়ে প্রচুর সিনেমা হয়েছে। বলিউড সিনেমাও যে খুব পিছিয়ে আছে তা নয়। বলিউডেও তৈরি হয়েছে চুরি-ডাকাতি নিয়ে অসাধারণ সব সিনেমা। বলিউডে নির্মিত ব্যাংক লুট বা ডাকাতির ঘটনা নিয়ে নির্মিত সেরা পাঁচ সিনেমা নিয়ে এই ফিচার।

আঁখেন: ২০০২ সালে মুক্তি প্রাপ্ত ‘আঁখেন’ ছবিটির কথা নিশ্চয়ই সবার মনে আছে? যেখানে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের সাথে আরো অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং অর্জুন রামপাল। ছবিটির কাহিনী ছিল মূলত ব্যাংক লুট ঘিরে, যেখানে অন্ধ হওয়া সত্ত্বেও অক্ষয়, পরেশ রাওয়াল এবং অর্জুন রামপালকে দিয়ে প্রতিশোধের আগুনে জ্বলে ব্যাংক লুট করিয়েছিলেন বহিষ্কৃত ব্যাংক ব্যবস্থাপক অমিতাভ বচ্চন। সেই সময় মুক্তি প্রাপ্ত এই ছবিটি বেশ জনপ্রিয় ও ব্যবসাসফল হয়েছিল।

ধুম: ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ধুম’ বলিউড কাঁপিয়ে দিয়েছিলো। সাহসী পুলিশ অফিসার অভিষেক বচ্চন আর চোরদের গ্যাঙের সর্দার জন আব্রাহামের লুকোচুরি খেলার পাশাপাশি এশা দেওলের গ্ল্যামারাস উপস্থাপনা দর্শকদের মনোরঞ্জনের মাধ্যমে সুপার-ডুপার হিট তকমা জিতে নেয়।

ধুম ২: ধুমের পর সকলেই ধুম-২ এর অপেক্ষায় ছিল। অপেক্ষার পালা শেষ হয় হৃতিক ও ঐশ্বরিয়ার মনোমুগ্ধকর রসায়নের সাথে অভিষেক বচ্চন, উদয় চোপড়া, বিপাশা বসু বনাম হৃতিকের চোর-পুলিশ খেলার অসাধারণ গল্পের চিত্রিত রূপ দেখে। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অবশ্য হৃতিক-অ্যাশের চুম্বন দৃশ্যের বিষয়টা।

ক্যাশ: অজয় দেবগণ, জায়েদ খান, এশা দেওল, সুনীল শেঠি, দিয়া মির্জা, সমিতা শেঠীকে নিয়ে পরিচালক অনুভব সিনহা নির্মাণ করেন ‘ক্যাশ’ সিনেমাটি। যেখানে অজয় দেবগণের নেতৃত্বে হীরা চুরি করার প্ল্যান করে এবং সফল ভাবে তা সম্পন্নও করে। যদিও ব্যবসায়িক ভাবে সিনেমাটি অন্যসব সিনেমার চেয়ে পিছিয়ে তবুও এর গল্প বলার ধরণ ছিল অন্যরকম।.

স্পেশাল ২৬: ২০১৩ সালে মুক্তি প্রাপ্ত ‘স্পেশাল ২৬’ সিনেমাটিও ছিল জালিয়াতি ও লুট কেন্দ্রিক। যেখানে নকল আয়কর অফিসার সেজে বড়লোকদের থেকে টাকা লুট করতেন অক্ষয় কুমার, অনুপম খেরের টিম। প্রচণ্ড দক্ষতা সম্পন্ন ছিল এক একটা চুরির কাহিনী। তবে পুলিশের নজরে অনেক কিছু আসলেও শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েননি অক্ষয় কিংবা অনুপম। নিরাজ পাণ্ডে পরিচালিত ছবিটি ব্যাপক প্রশংসিত হয়েছিল।

ট্যাগ: ক্যাশধুমধুম ২
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেট বিভাগে তিন দিনের পরিবহন ধর্মঘট

পরবর্তী

দিনাজপুরে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত এক

পরবর্তী

দিনাজপুরে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত এক

প্রেগনেন্সি মানে গর্ব, মেয়েদের একান্ত সৌন্দর্য আর শক্তি: পিয়া জান্নাতুল

সর্বশেষ

বরিশাল থেকে সবধরনের বাস চলাচল বন্ধ, নেপথ্যে কী?

আগস্ট ২৫, ২০২৬

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT