চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে না হলে ইউটিউবে গান করবেন জোনিতা গান্ধী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ০৫, জুন ২০১৭
বিনোদন
A A
জোনিতা গান্ধীর শুরুটা ছিল ইউটিউব দিয়ে।

জোনিতা গান্ধী

কানাডার টরন্টোর মেয়ে জোনিতা গান্ধী এখন বলিউড কাঁপাচ্ছেন। তার গান মানেই হিট। একের পর এক হিট গান উপহার দেওয়া এই গায়িকার শুরুটা ছিল ইউটিউব দিয়ে। তাই, তিনি জানিয়ে দিলেন বলিউডে কাজ না পেলে তার ভয় নেই, কারণ ইউটিউবেও অনেক ভক্ত আছে তার। সেখানে গান করবেন।

এখন বলিউডের অনেক অভিনেত্রীই গান গাইছেন ছবির জন্য। এ প্রসঙ্গে জোনিতা বলেন, ‘অভিনেত্রীরা গাইলে আমার কোনো আপত্তি নেই। সকলেরই আলাদা শ্রোতা রয়েছে। বলিউডে আসার আগেও অনলাইনে আমার অনেক ফ্যান ছিল। কিছু লোকের প্রিয় গায়িকা হতে পারলেই আমি খুশি।’ তিনি আরও বলেন, ‘বলিউডে কাজ না পেলে ইউটিউবের জন্যে কাজ করব। ওখানেও তো আমার এত এত ফলোয়ার। আমার ভয় কীসে!’

ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জোনিতা জানান, ছোটবেলায় অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল। পরে মনে হয়েছে, প্লেব্যাক শিল্পী হলে কণ্ঠ দিয়েই নানান চরিত্র হয়ে ওঠা যাবে। কানাডার টরন্টোয় বেড়ে ওঠা বলে সেখানে ভারতীয়দের বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন তিনি। এই গণ্ডি থেকে বের হয়ে অন্য শহর বা দেশের সংগীতশিল্পীদের কাছে নিজের গান পৌঁছানোর জন্য ইউটিউবে চ্যানেল খোলেন। এরপর একদিন এ আর রহমানের নজরে পড়ে তার গান। এ আর রহমান নিজের টুইটার পেজে জোনিতার প্রশংসা করেন। এরপর জোনিতা ‘কোক স্টুডিও’র একটা এপিসোড করেন ক্লিনটন সেরিজোর সঙ্গে। ক্লিনটন সেরিজোর মাধ্যমেই এ আর রহমানের সঙ্গে যোগাযোগের সুযোগ হয় তার। পরবর্তীতে এ আর রহমানের সঙ্গে অনেক সফল কাজ করেছেন জোনিতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ আর রহমানগানগায়িকাটরন্টোবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT