চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে অভিষেকের অপেক্ষায় ইরফান পুত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ন ১২, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারকা সন্তানদের অভিষেক এখন আর নতুন কোন বিষয় নয়। সেক্ষেত্রে যদি দেখা যায় প্রয়াত কিংবদন্তী অভিনেতা ইরফান খানের ছেলে (বাবিল) বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখছেন, তবে?

অবশ্যই তা ইরফান ভক্তদের জন্য কিছুটা হলেও সুসংবাদ বয়ে আনবে। এবার যেন তারই ইঙ্গিত মিললো বাবিলের করা ইনস্টাগ্রাম পোস্টের একটি কমেন্টে!

সম্প্রতি বাবার (ইরফান খান) কাছে থেকে উপহার পাওয়া ‘অ্যাক্টরস অন অ্যাক্টিং’ বইয়ের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম থেকে পোস্ট করেছিলেন বাবিল। যেখানে বাবার একটি সইও ছিল। সেই পোস্টেই বাবিল জানিয়েছেন ‘দ্য নেমসেক’-এর জন্য প্রস্তুতি নেওয়ার সময় ইরফান খান এই বইটি পড়তেন।

তারই প্রেক্ষিতে সেই পোস্টে বাবিলের অনুসারিরা নানা প্রশ্ন করেছেন তাকে।‌ একদিকে যেমন তার ক্যারিয়ার গোল নিয়ে প্রশ্ন করেছেন অনেকে, তেমনি অনেকেই জানতে চেয়েছেন বাবার পথে হাঁটবেন কিনা তিনি?

এসব নানা প্রশ্নের জবাবেই বাবিল লিখেছেন, “আমি অভিনয়ের ময়দানেই আছি। তবে কবে সিনেমা জগতে পা রাখব সেটাই আসল প্রশ্ন। ইচ্ছে আছে আসছে মার্চ মাসের পর। মূলত আমার গ্র্যাজুয়েশনের পরেই অফারের অপেক্ষায় থাকব।”

এছাড়াও ইরফান পুত্র আরো জানিয়েছেন, লন্ডনে তিনি সিনেমা নিয়েই পড়াশোনা করছেন‌। তার মূল আকর্ষণ ও আগ্রহ ভারতীয় সিনেমাতেই। তার এমন আশাবাদী কথায় কেউ কেউ যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন, ঠিক তেমনিই অনেকে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইরফানইরফান খানইরফান খান পুত্রবলিউডবলিউড অভিষেকবাবাবাবিলভারতীয় সিনেমামাসুতপা
শেয়ারTweetPin

সর্বশেষ

টি-টুয়েন্টি বিশ্বকাপ: গ্রুপিংয়ের যত ‘মারপ্যাঁচে’ নজর রাখতে হবে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের দ্বিতীয় শপথের বৈধতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খেলার পরিবর্তে ‘রাজনৈতিক’ প্রতিদ্বন্দ্বিতা চলে ভারত-পাকিস্তান ম্যাচে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক’ হয়েছে: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খেলাধুলার মতো শিল্প ও সংস্কৃতিকেও সমান গুরুত্ব দেয়া উচিত: জয়

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT