বলিউডে যাদের গ্ল্যামারের ছোঁয়ায় একের পর এক বক্সঅফিস তোলপাড় করে; ঠিক
তেমনি তাদের সম্পদের পরিমাণও তোলপাড় তুলে দেয় সারা বিশ্বের মানুষকে। ধনী ১০ অভিনেতার মতো বলিপাড়ায় রয়েছেন ১০ জন অভিনেত্রী। যাদের কাছে ওই অভিনেতাদের মতোই শত শত কোটি টাকার সম্পদের মালিক।

ঐশ্বরিয়া রাই বচ্চন: ২৩৮ কোটি টাকার মালকিন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। এ অভিনেত্রী রয়েছেন তালিকার প্রথমে।

আমিশা পাটেল: ২০৪ কোটি টাকার মালিক অভিনেত্রী আমিশা পাটেল দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
কাজল: ১০৮ কোটি ৮০ লাখ টাকার মালিক হয়ে বলিউড দশ ধনী অভিনেত্রীর মধ্যে বলিউড কুইন কাজলের অবস্থান তৃতীয়।

আমৃতা রাও: একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী আমৃতা রাও রয়েছে চতুর্থ স্থানে। তিনি ১৩৬ কোটি টাকার মালিক।

ইলিয়ানা ডি ক্রুজ: পঞ্চম স্থানে আছেন বারফি খ্যাত বর্তমান সময়ের অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। তিনি ৯৫ কোটি ২০ লাখ টাকার মালিক।

কারিশমা কাপুর: গ্ল্যামার কন্যা কারিশমা কাপুর বর্তমানে সিনেমা জগতে না থাকলেও দশ ধনী বলিউড অভিনেত্রীদের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছেন। কারিশমা ৮১ কোটি ৬০ লাখ টাকার মালিক।

ডিম্পল কাপাডিয়া: এক সময়ের সাড়া জাগানো এ অভিনেত্রী ৬৮ কোটি টাকার মালিক। তালিকায় ডিম্পলের স্থান সপ্তম স্থানে।

প্রীতি জিনতা: টোলগার্ল খ্যাত এ অভিনেত্রী ৬৮ কোটি টাকার মালিক। প্রীতি রয়েছেন অষ্টম স্থানে।

মল্লিকা সরওয়াত: তালিকার নবম স্থানে মডেল ও অভিনেত্রী মল্লিকা সরওয়াত ৬৮ কোটি টাকার মালিক।

প্রিয়াঙ্কা চোপড়া: বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৫৪ কোটি ৪০ লাখ টাকার মালিক।







